শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কে কত ভোট পেলেন

যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল, সম্পাদক খোকন

যশোর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের ফলাফল ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছিলেন দেলোয়ার হোসেন খোকন।

নির্বাচন কমিশন সূত্র মতে, সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ৭৪৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান খান ৬৬৩ ও মারুফুল ইসলাম মারুফ পেয়েছেন ৭৩ ভোট।

অন্যদিকে সাংগঠনিক সম্পাদকের তিন পদে রবিউল ইসলাম (১৩৪১), মনির আহমেদ বাচ্চু (৮৪৫) ও শেখ শহিদুল বারী রবু (৭২০) নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, মোট ১৬১৬ ভোটের মধ্যে ১৫০১ ভোট কাস্ট হয়েছে। এরমধ্যে সভাপতি পদে ১৮ নষ্ট হয়।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।

একই রকম সংবাদ সমূহ

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি।বিস্তারিত পড়ুন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন