বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন দরদির কার্যনির্বাহী উপদেষ্টা দেবহাটার আবুল হাসান

দেবহাটা প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার একান্ত সচিব, দেবহাটার কৃতী সন্তান মো. আবুল হাসানকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জনাব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো.আবুল হাসানকে এ পদোন্নতি দেওয়া হয়। ২০০৫ সালের ২রা জুলাই সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছিলেন মো.আবুল হাসান।

এই সময়ে তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। মো. আবুল হাসান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪তম ব্যাচের একজন সফল কর্মকর্তা। তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), কনস্যুল (হজ) এবং উপসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

নিরহংকারী একজন ব্যক্তি হিসেবে যেখানে কাজ করেছেন, তিনি জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। এলাকার মানুষের কাছে তিনি সজ্জন ব্যক্তি হিসেবে সুপরিচিত। উল্লেখ্য, তিনি তরুণদের নিয়ে কাজ করতে ভালোবাসেন। ২৪-এর জুলাই বিপ্লব পরবর্তী দেশগঠনে তরুণসমাজকে ব্যাপকভাবে উৎসাহিত করেন।

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা থেকে সারাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন দরদি’র একজন কার্যনির্বাহী উপদেষ্টা। দরদির শতশত তরুণদেরকে প্রেরণা দিয়ে, তাদেরকে সমাজসেবামূলক কাজে উজ্জীবিত করে রাখেন। তাঁর এমন সাফল্যে দরদি পরিবার এবং দেবহাটাবাসী আনন্দিত।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী