বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যৌতুকের টাকা-বাইক নিয়ে কনে ফেলে পালালেন বর

সম্প্রতি ভারতের কুমার গ্রাম নামক এলাকায় ঘটেছে এক আজবকাণ্ড। বিয়ের দিন সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে না বসেই বিয়ের যৌতুক নিয়ে প্রেমিকার সাথে পালিয়ে যান এক তরুণ! এমন পরিস্থিতিতে পুলিশের সহায়তায় ওই তরুণীর বিয়ে হয় স্থানীয় এক পুলিশ সদস্যের সঙ্গে।

ভারতীয় গণমাধ্যম আজকালের এক খবরে বলা হয়, কুমারগ্রাম থানার দুর্গাবাড়ি এলাকার রাসু দাসের মেয়ে পাপিয়ার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল আলিপুরদুয়ারের পাঁচকোলগুড়ি এলাকার মিন্টু বর্মন নামে এক তরুণের। পেশায় হোমগার্ড মিন্টুর বিয়ের যৌতুক বাবদ নগদ ২ লাখ রুপি, মোটরবাইকসহ সোনার গহনার দাবি ছিল। গত সোমবার রাতে বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের আগেই মোটরবাইক ও টাকা নিয়ে নেন ওই হোমগার্ড। বিপত্তি ঘটে বিয়ের দিন সন্ধ্যায়। প্রেমিকাকে নিয়ে পালান মিন্টু।

এই খবর আসতেই কনের বাড়ির মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপরই কুমারগ্রাম থানার অফিসার বাসুদেব সরকারের কাছে যায় কনের পরিবার। এরপরই পাপিয়ার বিয়ের ব্যবস্থা করতে তৎপর হয়ে ওঠেন পুলিশ কর্মকর্তারা। সোমবার রাতেই কুমারগ্রাম থানায় কর্মরত ধীরেশ রায় নামে এক সিভিল ভলান্টিয়ারকে বিয়েতে রাজি করান তারা। থানায় ডেকে আনেন তার পরিবারের লোকেদের।

দুই পক্ষকে বসিয়ে আলোচনা হয়। তারা বিয়েতে রাজি হওয়ার পরেই ধীরেশের সঙ্গে পাপিয়ার বিয়ের ব্যবস্থা করা হয়। ধুমধাম করে বিয়ে হয়ে যায়। সেদিন রাতেই মিন্টু বর্মনকে দেওয়া পণের ২ লক্ষ রুপি ও মোটরবাইক উদ্ধার করে আনে কুমারগ্রাম থানার পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ