মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যৌনকর্মী বলায় বিজেপি সাংসদকে কড়া জবাব দিলেন সায়নী

‘শিবলিঙ্গকে যারা অপমান করেছে, আমাদের মা মনসাকে যারা অপমান করেছে তারাই অরিজিনাল যৌনকর্মী বলে আমি মনে করি’— কলকাতার অভিনেত্রী সায়নী ঘোষকে নিয়ে সম্প্রতি এমন মন্তব্য করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবার তার এই মন্তব্যের কড়া জবাব দিলেন অভিনেত্রী।

সায়নী বলেছেন, ‘মানুষের বৃত্তিকে গালাগালের পর্যায়ে নিয়ে যাওয়ার একটা নতুন প্রবণতা দেখতে পাচ্ছি। কেউ কেউ ভাবছে, হিজড়া বা যৌনকর্মী বলে দিলে অপমান করা যায়। কিন্তু আমি সব পেশাকে সমান নজরে দেখি।’

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর ব্যাপারে তিনি বললেন, ‘রাগে, শোকে ওর ভারসাম্য হারানোটাই স্বাভাবিক।’

তবে সৌমিত্রর ‘যৌনকর্মী’ মন্তব্যের পর সায়নী কোনো আইনি পদক্ষেপ নিতে চান না। তিনি বলেন, ‘মহিলাদের সম্মান করা এদের রক্তে নেই। উনি সম্পূর্ণ কিছু নতুন গল্প তৈরি করছেন। যে কথাগুলো আমি উচ্চারণই করিনি, সেগুলোকে তুলে আনছেন। আজ আবার নতুন একটা কথা শুনলাম, আমি নাকি দেবী সরস্বতীকে যৌনকর্মী বলেছি! মানুষকে যে কী বোঝাতে চাইছেন, তিনিই জানেন। ওর নামে মামলা করাই যায়, কিন্তু এমন বেফাঁস বা বোকা কথা বলার জন্য তার নিজের দলের লোকেরাই ওকে পছন্দ করেন না। আমি তাই আলাদা করে কিছুই করতে চাই না।’

গত বুধবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সভায় ভাষণ দেয়ার সময় এসব মন্তব্য করেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। তিনি জানিয়েছিলেন, বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে, তবে সাইকেল নয়, শিক্ষার্থীদের স্কুটার উপহার দেয়া হবে।

তার এই বক্তব্যেরও জবাব দিয়েছেন সায়নী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘স্কুটার দেবেন খুব ভাল কথা। কিন্তু সেটা চলবে না তো। পেট্রল, ডিজেলের যা দাম… আপনি হয়তো ফ্রি তে পান তাই মাথা ঘামান না।’

সৌমিত্র খাঁ-কে পরামর্শ দিয়ে সায়নী বলেন, ‘যারা আপনাকে ভোট দিয়ে জিতিয়েছেন তাদের পাশে একটু দাঁড়ান ও দায়িত্ববান হোন।’

এদিন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সভায় সৌমিত্র বলেছিলেন, ‘দক্ষিণ কলকাতায় কিছু ফিল্ম আর্টিস্ট আছেন, যারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ২ লাখ টাকা করে স্যালারি পান, তারা বলছেন, শিব মন্দিরে যে শিবলিঙ্গ থাকে তাতে কন্ডোম পরিয়ে শিব পুজো করা হোক। দেবী সরস্বতীকে যৌনকর্মী বলেছেন সায়নী ঘোষ। যারা শিবলিঙ্গকে বা মা মনসাকে অপমান করে, তারাই আসলে যৌনকর্মী।’

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর