শনিবার, আগস্ট ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু

এখনো রক্তের দাগ শুকায়নি, অথচ ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, ঐক্যবদ্ধ বিএনপি ও জাতীয়তাবাদী শক্তি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে।

শনিবার (২০ জুন) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের শোকসভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করা হয়েছে, ঠিক একইভাবে ভবিষ্যতেও দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও মাথাচাড়া দেওয়ার অপচেষ্টা রুখে দেওয়া হবে।

তিনি বলেন, স্বাধীনতার বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, যারা দেশ চায়নি এবং গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তারা এখন বিভিন্নভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে বিএনপির শেকড় এই দেশের জনগণের মধ্যে। জনগণের হৃদয়ে বিএনপির অবস্থান রয়েছে, ফলে জনবিচ্ছিন্ন কোনো শক্তির পক্ষে জনগণের দলকে ক্ষতিগ্রস্ত করা সহজ নয়।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপির বিরুদ্ধেই সবসময় দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়, কারণ বিএনপি জনগণের পক্ষে কথা বলে। জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার নানা চেষ্টা অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত জনগণের বিজয় হয় এবং জাতীয়তাবাদী শক্তিরই বিজয় হবে।

রাজনৈতিক নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিগত সরকারের সময় বাংলাদেশে নজিরবিহীন জুলুম-নির্যাতন চালানো হয়েছে। আর সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার। পাশাপাশি দেশের সব পর্যায়ের বিএনপি নেতাকর্মী দীর্ঘ সময় ধরে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১বিস্তারিত পড়ুন

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরওবিস্তারিত পড়ুন

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না : তথ্যমন্ত্রী

সত্য, চিন্তা এবং জনগণের রাজনৈতিক স্পৃহাকে শক্তি বা আইনি নিষেধাজ্ঞা দিয়ে কখনোবিস্তারিত পড়ুন

  • রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
  • শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে: অর্থমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি
  • পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি-মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
  • সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ পণ্যের দাম
  • যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
  • মাথাপিছু আয় ৪৫৯১ ডলার করতে চায় সরকার
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ