শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রজনীকান্ত ভারতের সর্বোচ্চ সম্মাননা পেলেন

ভারতীয় চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘দাদাসাহেব ফালকে পুরস্কার ২০১৯’ পেয়েছেন কিংবদন্তী অভিনেতা রজনীকান্ত। এটি চলচ্চিত্রশিল্পীদের জন্য ভারতের সর্বোচ্চ সম্মাননা। আজ বৃহস্পতিবার ১ এপ্রিল ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদেকার এক টুইট বার্তায় এই খবর জানান।

তিনি লেখেন, ‘ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা রজনীকান্ত জিৎকে ‘দাদাসাহেব ফালকে পুরস্কার ২০১৯’ প্রদান করা হচ্ছে। তার হাতে এই সম্মাননা দিতে পেরে আমরা দারুণ খুশি।

অভিনেতা, প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসাবে তার অবদান আজীবন ভারত স্মরণ করবে”

এবারের পুরস্কারের জুরি বোর্ডে ছিলেন, চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই, সংগীতশিল্পী আশা ভোঁসলে, শঙ্কর মহাদেওয়ান, অভিনেতা মোহনলাল ও বিশ্বজিৎ চ্যাটার্জী।

প্রসঙ্গত, বেঙ্গালুরুতে বেড়ে উঠা রজনীকান্ত চলচ্চিত্র জগতে অভিষেক করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমা অপূর্ব রাগাঙ্গাল (১৯৭৫) এ অভিনয়ের মাধ্যমে। ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রসহ অন্যান্য দেশের সিনেমাতেও অভিনয় করেছেন।

‘শিবাজী’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি ৩.৫১ মিলিয়ন ডলার সম্মানী নিয়েছেন। যা জ্যাকি চ্যানের পর এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে রজনীকে।

অভিনয়ের পাশাপাশি তিনি একজন স্বেচ্ছাসেবী এবং রাজনীতির সঙ্গেও যুক্ত।

একই রকম সংবাদ সমূহ

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী