বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার থেকে প্রায় লাখ টাকার নিষিদ্ধ ঘোষিত ভারতীয় কারেন্ট জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, মণিরামপুর উপজেলা সহকারী ভুমি কমিশনার হরে কৃষ্ণ অধিকারী গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর একটার দিকে রাজগঞ্জ বাজারের জাল ব‍্যবসায়ী অর্জুনের দোকানে অভিযান চালায়।

এ সময় দোকান থেকে প্রায় লাখ টাকা মূল‍্যের আনুমানিক ৫০ হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত ভারতীয় কারেন্ট জাল জব্দ করেন তিনি। কিন্তু প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দোকান মালিক অর্জুন আগেই সরে যায়। যার কারনে তাকে আটক করতে পারেনি। এরপর প্রকাশ‍্য জনসম্মুখে জব্দকৃত কারেন্ট জাল বাজার ভুমি অফিসের মাঠে এনে পেট্রোল ঠেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজগঞ্জ বাজার কমিটির সেক্রেটারী অধ‍্যক্ষ আব্দুল লতিফ, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা রিপন কুমার ঘোষ, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ইমরান হোসেন, স্থানীয় ইউপি সদস‍্য ও বিশিষ্ঠ ব‍্যবসায়ী জি,এম মশিউর রহমান।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা রিপন কুমার ঘোষ বলেন, অর্জুনের দোকানে প্রচুর পরিমান কারেন্ট জাল রয়েছে এমন একটা তথ‍্য আসে আমার কাছে। যার কারনে আমি এসিল‍্যান্ড স‍্যারকে নিয়ে এসে ঐ দোকানে অভিযান দিয়াই।

দোকান মালিক অর্জুন আগেই সরে যায়। দোকান থেকে প্রায় লাখ টাকার জাল জব্দ করে এনে জনসম্মুখে আগুন জালিয়ে পুড়িয়ে দিয়েছি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত