বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীর বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি বেড়েছে

সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিন চলছে। সড়কে অন্যান্য দিনের তুলনায় আজ ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি। চেকপোস্ট অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ জট দেখা গেছে। ঢাকার অলিগলিতে দোকানপাটও খোলা দেখা গেছে।

সোমবার রাজধানীর বিভিন্ন সড়ক ও আশপাশের অলিগলিতে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

চারদিন বন্ধ থাকার পর আজ চালু হয়েছে ব্যাংক-বীমা ও শেয়াবাজার। এ কারণে লোকজনের আনাগোনা বেড়েছে। সড়কে ব্যক্তিগত যানও বেড়েছে। প্রয়োজনেই লোকজন গাড়ি নিয়ে বের হয়েছে।

সড়কে গাড়ি বাড়ার সঙ্গে সঙ্গে আইনশৃংখলা বাহিনীর তৎপরতাও বেড়েছে। বিভিন্ন চেকপোস্টে গাড়ি দাঁড় করিয়ে বের হওয়ার কারণ জানতে চাইছেন।

নতুন শাহজাদপুর বাস স্ট্যান্ড এলাকায় যানজট দেখা গেছে। কাকলী মোড়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চেকপোস্ট পরিচালিত হচ্ছে। সেখানেও ব্যক্তিগত গাড়িরসহ পণ্যবাহী বিভিন্ন যানবাহনের জট দেখা গেছে। দায়িত্বরত সেনা সদস্যরা প্রতিটি গাড়ি চেক করছেন। যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হওয়া যানবাহনগুলোর বিরুদ্ধে মামলাসহ আটক করে রাখতে দেখা গেছে।

সাতরাস্তা মোড়ের চেকপোস্টে কঠোরভাবে যানবাহন চেক করা হচ্ছে। বিনা কারণে বাইরে বের হলেই মামলাসহ আটক করা হচ্ছে।

একই চিত্র দেখা গেছে মিরপুর সড়কে। এই সড়কটিতেও বিভিন্ন ট্রাফিক মোড়ে ব্যক্তিগত গাড়িকে ট্রাফিক সিগন্যালে আটকে থাকতে দেখা দেখা গেছে।

প্রায় একই চিত্র দেখা গেছে বিমানবন্দর সড়কে। চেকপোস্ট বসিয়ে পুলিশ ব্যক্তিগত গাড়িগুলোকে আটকে বাইরে বের হওয়ার কারণ জানতে চাইছেন।

এছাড়া শহরের অন্যান্য সড়কগুলোতেও ব্যক্তিগত গাড়ি ও রিকশার বাড়তি উপস্থিতি দেখা গেছে। বিনা কারণে যারা বের হয়েছেন তাদের আটক করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • ‘রাজনৈতিক জোকার’ ছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
  • ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী
  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী