মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাষ্ট্রপতির পদত্যাগ দাবি: সমন্বয়কদের আশ্বাসে বঙ্গভবন এলাকা ছাড়লেন আন্দোলনকারীরা

বঙ্গভবনের সামনের বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম বলেছেন, আশাকরি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগ করবেন। অন্যথায় আমরা ফের আন্দোলনে নামবো। এরপর বঙ্গভবন এলাকা ছাড়তে শুরু করেন বিক্ষোভকারীরা।
তবে, আন্দোলকারীদের একটি অংশ এখনও বঙ্গভবনের সামনে অবস্থান করছেন।

মঙ্গলবার (২২ অক্টোরব) রাত পৌনে ১২টার দিকে বঙ্গভবনের সামনে উপস্থিত হন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ কয়েকজন সমন্বয়ক। এরপর বিক্ষোভকারীদের উদ্দেশে এসব কথা বলেন দুই সমন্বয়ক।

এর আগে বিকেল থেকেই রাষ্ট্রপতির বাসভবনের সামনে জড়ো হন বিক্ষুব্ধরা। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকেন তারা।

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন কিনা সেই প্রশ্নে মো. সাহাবুদ্দিনের দেয়া এক বক্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া চলছে। এ অবস্থায় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিকেল থেকে বঙ্গভবনের সামনে অবস্থান নেন কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।

এ বিক্ষোভকারীদের মধ্যে ইনকিলাব মঞ্চ, রক্তিম জুলাই’২৪, ৩৬ জুলাই পরিষদ, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ, ফ্যাসিবাদবিরোধী ছাত্র–জনতার মঞ্চের নেতাকর্মীরা আছেন। বিক্ষোভকারীদের রাষ্ট্রপতির বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন।

এ অবস্থার মধ্যে বিকেলে প্রধান বিচারপতির সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও আইজিপি মো. ময়নুল ইসলাম। তারা ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন র‍্যাব ডিজি এ কে এম শহিদুর রহমান ও ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর নাম বাংলাদেশবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি