শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন প্রণয়ন করা প্রয়োজন : মুক্তিযুদ্ধমন্ত্রী

ইতিহাস বিকৃতি, মিথ্যাচার এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন প্রণয়ন করা প্রয়োজন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে রাষ্ট্র আজ হুমকির সম্মুখীন। ভবিষ্যতে কি হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

রোববার (৯ এপ্রিল) জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী একথা বলেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন অধিবেশনের সভাপত্বিত করেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ১৯৭২ এর সংবিধানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনার জন্য যা যা দরকার লিখে দিয়ে গেছেন। সেভাবে দেশ পরিচালনার জন্য জাতীয় সংসদকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু করতে হবে। যারা জাতীয় সংসদ এবং দেশকে অকার্যকর করার জন্য ইতিহাস বিকৃত, মিথ্যাচার করে দেশে বিদেশ ষড়যন্ত্র করছে। তাদের আইনের আওতায় আনার জন্য আইন প্রণয়ন করতে হবে।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে বলেছেন, পাকিস্তান আমল ভালো ছিল। এরাই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে। মুক্তিযুদ্ধের ইতহাস সংবিধান থেকে মুছে ফেলার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রকারীরা সংসদ অকার্যকর করার জন্য, দেশ অস্থিতিশীল করতে অগ্নিসন্ত্রাস করেছে।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান