মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাস্তার পাশে তালা খোলা দামি বাইক ঘিরে কালিগঞ্জে জমে উঠেছে রহস্যের পাহাড়

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ-শ্যামনগর সড়কের পাশে কলেজের সামনে রহস্যজনকভাবে বাইকার ছাড়াই পড়ে থাকা একটি নতুন মডেলের সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) রাতে স্থানীয়দের উদ্যোগে মোটরসাইকেলটি কালীগঞ্জ থানায় জমা দেওয়া হয়। তবে কে বা কারা, কেন এভাবে একটি প্রায় নতুন মোটরসাইকেল রাস্তার পাশে ফেলে রেখে গেল তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে নানা প্রশ্ন ও কৌতূহল।

স্থানীয় সমাজকর্মী ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু জানান, ঘটনাটির সূত্রপাত সোমবার রাতেই। প্রথমে সাতক্ষীরা– ল ১৩–৮৩১০ নম্বরের মোটরসাইকেলটি দেখতে পান স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহমান। তিনি কালীগঞ্জ কলেজ সংলগ্ন এলাকায় একটি কলার দোকান পরিচালনা করেন। দোকান বন্ধ করার সময় তিনি রাস্তার পাশে একটি নতুন মডেলের মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। প্রথমে বিষয়টি খুব একটা গুরুত্ব না দিলেও আশপাশে কাউকে না দেখে বিষয়টি তার নজরে আসে।

রাত গড়িয়ে গেলেও মোটরসাইকেলটির মালিক বা কোনো ব্যক্তি সেখানে আসেনি। সারারাত একই জায়গায় মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে পরদিন সকালে আব্দুর রহমানের মনে সন্দেহ জাগে। বিষয়টি তিনি স্থানীয় কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য খায়রুল ইসলামকে অবহিত করেন।

কুশুলিয়া ইউপি সদস্য খায়রুল ইসলাম জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি দেখেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও থানা পুলিশকে অবহিত করা হয়। পরে সকলের সম্মতিক্রমে সোমবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলটি কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, রাতে দোকান বন্ধ করার সময় হঠাৎ করেই মোটরসাইকেলটি চোখে পড়ে। আশপাশে কাউকে দেখা না যাওয়ায় তিনি ভাবেন হয়তো কেউ রেখে গেছে। কিন্তু পরদিন সকালেও একই জায়গায় সেটি পড়ে থাকতে দেখে তার মনে সন্দেহ তৈরি হয় এবং তখনই তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানান।

কালীগঞ্জ থানার এসআই নাজমুল হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে মোটরসাইকেলটি থানায় জমা দেওয়া হয়েছে। বাইকের নিবন্ধন নম্বর রয়েছে। সেই নম্বরের সূত্র ধরে প্রকৃত মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে। কেন এবং কী কারণে মোটরসাইকেলটি রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল সেটিও তদন্ত করে দেখা হবে।

এদিকে হঠাৎ করে ব্যস্ত সড়কের পাশে একটি প্রায় নতুন মোটরসাইকেল পড়ে থাকার ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে নানা জল্পনা–কল্পনা। কেউ বলছেন, হয়তো কোনো দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি করে ফেলে রেখে পালিয়েছে কেউ। আবার কারও ধারণা, কোনো অজানা ঘটনার সূত্র লুকিয়ে থাকতে পারে এই মোটরসাইকেলের মধ্যেই।

তবে শেষ পর্যন্ত তদন্তেই বেরিয়ে আসবে কার এই মোটরসাইকেল এবং কী রহস্য লুকিয়ে আছে কালীগঞ্জের ওই নিস্তব্ধ রাস্তার পাশে পড়ে থাকা বাইকটিকে ঘিরে।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা