রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র আরও ১৮ কোটি ডলার দিচ্ছে

বিপদগ্রস্ত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র আরও প্রায় ১৮ কোটি ডলারের সহায়তা ঘোষণা করেছে। জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বুধবার (২২ সেপ্টেম্বর) এ সহায়তার কথা জানান। মিয়ানমারের রাখাইন রাজ্য ও বাংলাদেশের পাশাপাশি অন্যান্য অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গা মুসলিমদের মানবিক সহায়তায় এ অর্থ ব্যয় করা হবে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বিবৃতিতে বলা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনসহ ভয়াবহ নৃশংসতা ও নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা। এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা ১৫০ কোটি ডলারে পৌঁছেছে।

এর মধ্যে বাংলাদেশে অবস্থানরত নয় লাখ রোহিঙ্গা ও ক্ষতিগ্রস্ত পৌনে পাঁচ লাখ স্থানীয় বাসিন্দাদের স্বার্থে বিভিন্ন কর্মসূচিতে ১২০ কোটি ডলারের বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

এতে আরও বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের জনগণ ও সরকারের ওপর যে চ্যালেঞ্জ এবং দায়িত্ব তৈরি হয়েছে, তা স্বীকার করছে যুক্তরাষ্ট্র। এ সংকট মোকাবিলা ও সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত প্রতিশ্রুতির ওপর গুরুত্ব দিয়েছে মার্কিন প্রশাসন।

শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিক আচরণ করেছে, তাতে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া, রোহিঙ্গা শিবিরে করোনা মোকাবিলায় দারুণ দক্ষতা দেখানোয় সংশ্লিষ্ট কর্তৃক্ষগুলোর ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, রোহিঙ্গাদের দুর্দশা দূর করতে আরও সহায়তা প্রয়োজন এবং তার জন্য অন্যান্য দাতাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার