বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লকডাউন কার্যকর করতে ফকিরহাট উপজেলা প্রশাসন মাঠে

কোভিড-১৯ সংক্রমণ মারাত্মভাবে বৃদ্ধি পাওয়ায় সরকার সারা দেশে ০৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে। লকডাউন কার্যকর করতে ফকিরহাট উপজেলা প্রশাসন সকাল থেকে মাঠে রয়েছে।

সোমবার (৫ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান জনসচেতনা বৃদ্ধি, স্বাস্থবিধি পালন, মাস্ক পরিধান ও লকডাউনে সরকার ঘোষিত ১১ দফা নির্দেশনা পালন নিশ্চিত করতে মাঠে রয়েছেন।

উপজেলার বিশ্বরোড সংলগ্ন বাসস্ট্যান্ড, মাছ ও কাচাবাজার, নোয়াপাড়া মোড়, কাটাখালি মোড় ও উপজেলা মোড়ে তুলনামূলক বেশি জনসমাগম হয়। উপজেলা প্রশাসন এসব এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করতে অভিযান পরিচালনা করলে ফকিরহাট মডেল থানা পুলিশ তাদের সহায়তা করেন। এছাড়া কাটাখালি হাইওয়ে থানা পুলিশ লকডাউন কার্যকর করতে তৎপর রয়েছে।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। অন্য সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে সরকারের ঘোষিত নিয়ম অনুযায়ী। জনস্বার্থে উপজেলা প্রশাসন ফকিরহাটের কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা

রাঙ্গামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকদের লক্ষ্য করে গুলিবর্ষণ, আইনশৃঙ্খলা বাহিনীরবিস্তারিত পড়ুন

নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকেপড়া পর্যটকরা

রাঙ্গামাটির সাজেকে আটকেপড়া সব পর্যটককে নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী

রাঙামাটির সাজেকে গঙ্গারাম বাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে পর্যটক ও আইনশৃঙ্খলাবিস্তারিত পড়ুন

  • দুই ঘণ্টা গোলাগুলির পর নিয়ন্ত্রণে সাজেক, আহত ৬: পুলিশ সুপার
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর
  • ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
  • চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর
  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু