বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লক্ষ্মীপুরে এসডিএফের বিশ্ব পরিবেশ দিবস পালিত

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা
অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”
এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্ত্বশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) জেলা অফিস লক্ষ্মীপুর “বিশ্ব পরিবেশ দিবস-২০২৪” উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করে।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, লক্ষ্মীপুর এর আয়োজনে উক্ত র‍্যালি ও আলোচনা সভা আজ (০৫ জুন ২০২৪, বুধবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় অনুষ্ঠিত র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর-ফেনী-চাঁদপুর মহাসড়ক (ঝুমুর মোড়) প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগারের সভাপতিত্বে র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম (বার), পুলিশ সুপার, লক্ষ্মীপুর ও মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান নির্বাহী, জেলা পরিষদ, লক্ষ্মীপুর।

প্রধান অতিথি জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, আগামীর পৃথিবীকে বাসযোগ্য করতে হলে পরিবেশ বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের শিশুরা এখন আর ষড় ঋতু দেখেনা! তারা মাত্র ৩টি ঋতু দেখে অভ্যস্ত, এগুলোর জন্য আমরা নিজেরাই দায়ী। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বনায়ন ও জলাধারের দিকে বিশেষ নজর দেয়ার জন্য (বিশেষ করে যেগুলো ভরাট বা দখল হয়ে যাচ্ছে) স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

বিশেষ অতিথি মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, প্রত্যেকের জায়গা থেকে পরিবেশের জন্য কাজ করতে হবে নিজেদের স্বার্থেই। আরেক বিশেষ অতিথি মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ভরাট বা দখল হওয়া খালগুলোকে পুনরুদ্ধার করতে সংশ্লিষ্ট দপ্তরকে আরো বেশি আন্তরিক হতে হবে। এছাড়া বিশ্ব পরিবেশ দিবসের প্রেক্ষাপট ও তুলে ধরেন এই বিশেষ অতিথি।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে পরিবেশ সচেতনতা বিষয়ক প্রবন্ধ তুলে ধরেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক হারুন-অর-রশিদ পাঠান। এ সময় আরো বক্তব্য রাখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর জেলা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম খন্দকারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সবশেষে অতিথিরা পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
উল্লেখ্য যে, এসডিএফের জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, ক্লাস্টারের কর্মকর্তাবৃন্দ এবং ক্লাস্টারের বিভিন্ন গ্রাম সমিতির নারী সদস্যরা উক্ত র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

অপরদিকে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আওতাভুক্ত রায়পুর, কমলনগর ও রামগতি উপজেলার ক্লাস্টার প্রতিনিধিরা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবেশ দিবসের অনুরূপ অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম সমিতির নারী সদস্যসহ অংশগ্রহণ করে। এ সময় কর্মসূচীর অংশ হিসাবে বিভিন্ন সমিতিতে বৃক্ষরোপন ও করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী