মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লাইসেন্স প্রদানে হয়রানি বন্ধে ইজিবাইক চালকদের সমাবেশ ও বিক্ষোভ

৩০০ জনের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঘােষিত নতুন রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স প্রদানে সময়ক্ষেপণ ও হয়রানি বন্ধে সমাবেশ ও বিক্ষোভ করেছে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।

শুক্রবার (১১ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সভাপতি রতন মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কারু হােসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে গ্রাম থেকে নগর, মহানগরে প্রায় ৫০ লাখ রিকশা, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালক মানুষকে সেবা দিয়ে আসছে। কিন্তু ব্যাটারি রিকশা ও ইজিবাইকের চলাচলে অনুমতি নেই বলে তা চলতে বিভিন্ন জায়গায় বাধা দেয়া হচ্ছে। রিকশা কিংবা ব্যাটারি আটক করা হচ্ছে। ব্যাটারি বিক্রি বৈধ, ইজিবাইক বিক্রি বৈধ, তা রাস্তায় চললে অবৈধ; তা মেনে নেয়া যায় না।

তারা বলেন, এ সংগ্রাম পরিষদ নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে বাটারি রিকশা ও ইজিবাইকের লাইসেন্স প্রদান, সড়ক-মহাসড়কে স্বল্পগতির গাড়ির জন্য সার্ভিস রােড বা বাইরােড নির্মাণ, বিকল্প ব্যবস্থা করা, উচ্ছেদ বন্ধসহ তিন দফা দাবিতে গত সাত বছর ধরে আন্দোলন পরিচালনা করে আসছে। তিন দফা দাবি বাস্তবায়নে গত ১৫ মার্চ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

তারা আরও বলেন, মন্ত্রণালয় থেকে ইতােমধ্যে লাইসেন্স প্রদান ইস্যুতে একটি টিম গঠন করা হয়েছে। এরইমধ্যে সিলেট মহানগরসহ বিভিন্ন জেলায় রিকশা আটক অব্যাহত রেখেছে প্রশাসন। আটক রিকশা মুক্ত করার দাবিতে আন্দোলন করায় মিথ্যা মামলায় সিলেট জেলা সংগ্রাম পরিষদ ও বাসদ নেতা আবু জাফর, প্রণব জ্যোতি পাল, জোবায়ের চৌধুরী সুমনসহ ৩০০ জনকে হয়রানি করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, ঢাকা মহানগরে প্রায় ১২ লাখ রিকশা-ভ্যান চলাচল করলেও লাইসেন্স আছে মাত্র ৮৭ হাজারের। নতুন লাইসেন্স দেয়া বন্ধ রয়েছে গত প্রায় ৩০ বছর। নতুন লাইসেন্স দেয়ার জন্য বিভিন্ন সময় দাবি জানানাে হলেও তা নিয়ে গড়িমসি করে আসছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

আন্দোলনের মুখে গত বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নতুন লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করে। লাইসেন্সপ্রতি ১১০০ টাকা ও আবেদন ফরম প্রতি ১০০ টাকা হিসাবে মােট ১২০০ টাকা একটি রিকশার জন্য নেয়া হয়েছে ব্যাংক ড্রাফটের মাধ্যমে। আমাদের জানামতে ইতােমধ্যে প্রায় তিন লাখ আবেদন জমা পড়েছে। কিন্তু টাকা জমা দেয়ার ছয়-সাত মাস অতিবাহিত হলেও নতুন লাইসেন্স প্রদান নিয়ে সিটি করপোরেশন সময়ক্ষেপণ ও হয়রানি করছে। যার ফলে প্রায় তিন লাখ রিকশাচালকের জীবন-জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে।

আমরা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক প্রদত্ত নতুন রিকশা, ভ্যান, ঠেলাগাড়ির লাইসেন্স প্রদানে সময়ক্ষেপণ ও হয়রানি বন্ধ করে দ্রুত লাইসেন্স প্রদানের দাবি জানাই। অন্যথায় মিথ্যা মামলা প্রত্যাহার ও নতুন লাইসেন্স প্রদানের দাবিতে সংগ্রাম পরিষদ দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলবে।

একই রকম সংবাদ সমূহ

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ যাতে কোনোভাবেইবিস্তারিত পড়ুন

১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ১২৩ বছর, তবে পরিবারের দাবি প্রকৃত বয়স আরওবিস্তারিত পড়ুন

পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটেরবিস্তারিত পড়ুন

  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির
  • ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়াল
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
  • বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন