শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী উফারমারা ষোলঘরিয়া সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের সময় শ্রী কৃষ্ণ কুমার (২০) নামে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৪টার দিকে পাটগ্রাম উপজেলা বুড়িমারী উফারমারা ষোলঘরিয়া সীমান্তে মেইন ৮৩৪ পিলারের কাছে দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক হন তিনি।
শ্রী কৃষ্ণ কুমার (২০) ভারতের পশ্চিমবঙ্গের মধুবনী জেলা সদরের ধুমরিয়া গ্রামের শ্রী রাজগীরের ছেলে।

তিস্তা-২ ব্যাটালিয়ান ৬১ বিজিবির ধবলসুতি বিওপি ক্যাম্পের হাবিলদার মো. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় ওই নাগরিককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি মামলা হয়েছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান