রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করাই আইনজীবী ফোরামের উদ্দেশ্য- এ্যাড. আকবর আলী

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিট সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধনের করা হয়েছে। বুধবার দুপুর ২টায় আইনজীবী সমিতির ২নং বিল্ডিংয়ের ৪র্থ তলার হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. শেখ আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিট এর আহবায়ক এ্যাড, মোঃ আকবর আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন-সংগঠনের সদস্য সচিব এ্যাডঃ আলহাজ্ব মোঃ নুরুল আমিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জজ কোর্টের জিপি- এ্যাড, অসিম কুমার মন্ডল, নারী ও শিশু পিপি এ্যাড শেখ আলমগীর আশরাফ, এ্যাড, নুরুল ইসলাম, এ্যাড. এ.বি.এম সেলিম, এ্যাড. মোস্তফা জামান, এ্যাড. আলতাফ হোসেন, চেয়ারম্যান মহিদুল ইসলাম, এ্যাড. আবু সাঈদ রাজা, এ্যাড. শহিদ হাসান, এ্যাড, শাহারিয়ার হাসিব, এ্যাড. জি.এম ফিরোজ আহম্মেদ, এ্যাড. এ.বি.এম ইমরান শাওন, এ্যাড. জিয়াউর রহমান, এ্যাড. সিরাজুল ইসলাম (৫), এ্যাড. মিজানুর রহমান বাপ্পী, এ্যাড, সোহরাব হোসেন সুজন প্রমূখ। উদ্বোধন কালে প্রধান অতিথি হিসাবে এ্যাড. শেখ আব্দুস সাত্তার বলেন- জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে, দূর্নীতি মুক্ত বার গঠন করায় আইনজীবী ফোরামের অঙ্গীকার। সভাপতি তার বক্তব্য প্রদান কালে এ্যাড. মোঃ আকবর আলী বলেন- বহু কষ্টের বিনিয়মে ৫ই আগস্ট স্বৈরাশাসনকে বিতাড়িত করেছি, এখন সময় এসেছে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করা, আজ মুক্ত আকাশের নিচে দাড়িয়ে শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক জিয়ার পক্ষে কথা বলতে পারছি- আইনজীবী ফোরামের ফরম পূরন করব, আগামী দিনে ধানের শীষে ভোট দিব, বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীতে ভোট দিব, স্থানীয় বার নির্বাচনে আইনজীবী ফোরামের প্রার্থীকে ভোট দিব, এটাই হক আজকের সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠানের অঙ্গীকার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম

​নিভে গেল সাতক্ষীরার সংবাদ অঙ্গনের এক প্রিয় ব্যক্তিত্ব। নিবেদিতপ্রাণ সাংবাদিক, সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করতে সাংবাদিকদের আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য
  • সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু
  • জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় দেশের অধিকাংশ মানুষ: শহিদুল ইসলাম মুকুল
  • সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া
  • সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন