রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শহীদ শেখ ফজলুল হক মনি ফুটবল টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

আগামী ২ ডিসেম্বর ২০২২ বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সুব্রত পাল (সিআইপি) সাতক্ষীরায় আগমন ও শহীদ শেখ ফজলুল হক মনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা সদর উপজেলার আয়োজনে বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট হল রুমে সদর উপজেলা যুবলীগের সভাপতি শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রস্ততি সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ জাহিদ হোসেন, মোঃ গোলাম কিবরিয়া বাবু, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পি প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়ায় উপজেলা যুবলীগ নেতা সঞ্জয় কুমার সাহা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অর্পন গাইন অপু, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, শিবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আবুল কাশেম, আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল্লাহ সরদার, ঝাওডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ সহ সদর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহীদ শেখ ফজলুল হক মনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ ময়নুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক সেন্টারের আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার

অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
  • ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  • সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন
  • ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান
  • হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি
  • সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল
  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ