সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাপলা গণহত্যার পর জবাবদিহিতা নিশ্চিত হলে জুলাই হতো না: নাহিদ

শাপলা গণহত্যার পর তৎকালীন সরকারকে জবাবদিহিতার আওতায় আনা গেলে জুলাই গণহত্যা হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাজনীতিতে বড় ক্ষত তৈরি করেছে শাপলা গণহত্যা। তার দাবি, ওই গণহত্যা ঠেকাতে পারলে জুলাই গণহত্যা হতো না। সে সময় জবাবদিহিতার আওতায় আনতে পারলে জুলাই গণহত্যা করার সাহস পেত না ফ্যাসিস্ট সরকার।

সে সময় রাজনৈতিক লড়াইয়ের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর ছিল উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিএনপির ভূমিকা কেমন ছিল, তাও এ সময়ে এসে বিশ্লেষণের দাবি রাখে। তাদের উচিত ছিল, আরও সাহসী ভূমিকা রাখা। সে সময় রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা রাখলে এ হত্যা এড়ানো যেত।

তিনি গণমাধ্যমের ভূমিকাও সমালোচনা করে বলেন, সে সময় দৈনিক পত্রিকাগুলো কী রিপোর্ট করেছিল, সেটা আমরা ভুলে যাইনি। সে ডকুমেন্টগুলো এখনো আছে। যারা ভিকটিম, তাদের অপরাধী হিসেবে দেখানো হয়েছিল।

মাদ্রাসা শিক্ষার্থীদের জঙ্গি হিসেবে দেখানোর প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান নাহিদ। তিনি বলেন, ঢালাওভাবে মাদ্রাসার ছাত্রদের জঙ্গি হিসেবে দেখাকে আমরা অ্যালাও করবো না। যে রাজনীতি শেখ হাসিনা সরকার করেছিল, সে রাজনীতি এখনের সরকার যেন না করে। এ দেশের সব মুক্তির লড়াইয়ে মাদ্রাসার ছাত্র ও আলেম ওলামাদেরও অবদান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিচারবহির্ভূত হত্যা, গুম ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে নাহিদ বলেন, বিচার বহির্ভূভূত সব হত্যাকাণ্ড, মানবতাবিরোধী অপরাধ, গুম, সবকিছুর বিচার করার দায়িত্ব বর্তমান সরকারের।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এখন আবার সীমান্তে কাঁটাতার দেয়ার কথা বলা হচ্ছে, সীমান্ত হত্যা হচ্ছে। সীমান্তে যারা হত্যা করে, কাঁটাতার দেয়, তাদের সঙ্গে বন্ধুত্ব সম্ভব না। এ কাঁটাতার সে দেশের মানুষই উপড়ে ফেলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে।

এ সময় সীমান্ত রক্ষার দায়িত্ব সরকারের উল্লেখ করে তিনি বলেন, সরকার ব্যর্থ হলে জনগণই এ দায়িত্ব নেবে।

বন্ধুত্বের পরিচয় কাঁটাতারের বেড়া হতে পারে না

কাঁটাতারের বেড়া দিয়ে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১২ মে) বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সীমান্তে আবারও হত্যাকাণ্ড ঘটছে এবং নতুন করে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে বন্ধুত্বের কথা বলা যায় না। কাঁটাতারের বেড়া দিয়ে কখনো প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠে না। আমরা বিশ্বাস করি একদিন সেই দেশের জনগণই এসব কাঁটাতার উপড়ে ফেলে বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে।’

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের। এবং সরকার ব্যর্থ যদি ব্যর্থ হয় জনগণ সেই দায়িত্ব নিজ হাতে তুলে নেবে। বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব আমাদের।

বাংলাদেশের আমাদের নদীর যে পানির ন্যায্য হিস্যা, সেটা আদায় করার দায়িত্বও জনগণের বলে উল্লেখ করেন তিনি। এই বিষয়গুলোতে দৃষ্টিপাত করার জন্য সরকারের প্রতি আহ্বান করেন তিনি।

আলোচনায় তিনি ‘শাপলা গণহত্যা’ প্রসঙ্গ টেনে দাবি করেন, অতীতের ঘটনার বিচার না হওয়ায় পরবর্তীতেও সহিংসতার পুনরাবৃত্তি ঘটেছে। তার অভিযোগ, সংশ্লিষ্ট ঘটনাগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করে অংশগ্রহণকারীদের ‘সন্ত্রাসী-জঙ্গি’ হিসেবে প্রচার করা হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ