শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শামা ওবায়েদকে সাবধান হতে বললেন নিক্সন চৌধুরী

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুকে ইঙ্গিত করে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি বলেছেন,আপনি একজন নারী। আপনার বাবা (বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমান) একজন বড় রাজনৈতিক নেতা ছিলেন। আপনি তার মেয়ে। ছোট মুখে বড় কথা বলেন। জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে খারাপ ভাষায় মন্তব্য করেন, তুই তোকারি সম্বোধন করেন। সাবধান হয়ে যান। ফের এসব ভাষায় কথা বললে আপনাকে ফরিদপুরে অবাঞ্চিত ঘোষণা করা হবে।

সোমবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বাষিকী সম্মেলনে তিনি এসব কথা বলেন। সালথায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু।

নিক্সন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গরীব-দুঃখী মানুষদের নিয়ে সোনার বাংলা গড়া। তার স্বপ্ন বাস্তবায়নের জন্য জননেত্রী শেখ হাসিনা যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি-জামায়াত তখন ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাস শুরু করেছে। বিএনপি-জামায়াতের এই আগুন সন্ত্রাস রুখে দেওয়ার জন্য যুবলীগই যথেষ্ট। তাদের সব ষড়যন্ত্র মোকাবেলায় আগামীতে মাঠে থাকবে যুবলীগ।

যুবলীগের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, যুবলীগের জানায়াত-বিএনপির অনুপ্রবেশকারীদের কোনো জায়গা হবে না। পদ পেতে মোটরসাইকেল বহর নিয়ে যতই শোডাউন দেন আর যত টাকাই খরচ করেন কোনো কাজ হবে না। চিটার-বাটপার ও টাউটদের স্থান যুবলীগে নেই।

উপজেলা যুবলীগের সভাপতি মো. খায়রুজ্জামান বাবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর-২ আসনের সংসদস সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত পাল ও সাংগঠনিক সম্পাদক আবু মুনির মো. শহীদুল হক রাসেল।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ীবিস্তারিত পড়ুন

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারবিস্তারিত পড়ুন

  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী