রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, আলোচনা করে নতুন কর্মসূচি ঘোষণা

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছেন আন্দোরনরত শিক্ষার্থীরা। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে অনলাইন ও অফলাইন প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে আলোচনা করে নতুন কর্মসূচি ঠিক করা হবে। একইসঙ্গে সংসদে আইন পাস না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানানো হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে সড়ক ছেড়ে ফিরে যান তারা। এর ফলে শাহবাগে যান চলাচল শুরু হয়েছে।

এর আগে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি গ্রন্থাগারের সামনে শুরু হয়ে কলাভবন-শ্যাডো-হলপাড়া-মুহসিন হল হয়ে ভিসি চত্বর থেকে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে অবস্থান নেয়। এর ফলে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া রাজধানীর ইডেন মহিলা কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

বৃহস্পতিবার রাতে শাহবাগ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

এসময় ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে সারাদেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানান তারা। একইসঙ্গে সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটা সংস্কারের আইন পাস না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা

নতুন কর্মসূচি ঘোষণা করে নাহিদ বলেন, আমরা সব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাব, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমাদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনুন। আমাদের ওপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে শুক্রবার আমরা সারাদেশের সব ক্যাম্পাসে বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল করব।

প্রসঙ্গত, গত বুধবার (১০ জুলাই) প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের এই রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। একইসঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে। এর ফলে ২০১৮ সালের কোটা পদ্ধতি বাতিল করে পরিপত্র জারির অবস্থা বিদ্যমান রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ফুটবল খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন উপসচিব
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক