শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কয়েক দফা আবেদন জানানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী


পলাতক ফ্যাসিবাদী শক্তিকে কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতকে কয়েক দফা আবেদন জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিং স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
সাজেকের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সাজেকের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পার্বত্য অঞ্চলে ৪-৫টা গ্রুপের মধ্যে তাদের অন্তর্দ্বন্দ্ব আছে। পর্যটন মৌসুমে তারা পাহাড়ের কিছু অঞ্চল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে।
সেনাবাহিনীর পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যায়ে নেতৃস্থানীয়দের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
চলতি বছর ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। বাংলাদেশ অনেকদিন পর নিরাপদে, উৎসাহ উদ্দীপনার সঙ্গে দুর্গাপূজা উদযাপন করতে পেরেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। বিগত ১৫, ১৭ বছরে দুর্গাপূজাকে কেন্দ্র করে অনেক দুর্ঘটনা, সন্ত্রাস ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয়েছে। এ ধরণের অপসংস্কৃতি থেকে দুরে থাকতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে মনিটরিং সিস্টেম জারি রেখেছিলাম, দুই একটি দুর্ঘটনার পরিকল্পনা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে পেরেছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে সংযুক্ত করা হয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করবো। কারো পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।’
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট শক্তি, পলাতক অপরাধী বা গণহত্যাকারীকেবিস্তারিত পড়ুন

শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
শুধু বিচারকের সংখ্যা বা বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো কিংবা দ্রুত বিচার নিশ্চিতবিস্তারিত পড়ুন

মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত
রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে বিমানবন্দরের আদলেবিস্তারিত পড়ুন


