মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার বিচার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় শ্রমিকদলের বিক্ষোভ

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : কুখ্যাত রক্তপিপাসু খুনি শেখ হাসিনার ফাঁসিসহ সকল সহযোগীদের বিচার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৬ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা সিনেমা হলে সামনে হতে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিক দল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার,জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, পৌর বিএনপির সভাপতি শের আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলী, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মামুনুর রশিদ, পৌর শ্রমিক দলের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, শ্যামনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা সভাপতি আব্দুস সেলিম, দেবহটা উপজেলা সভাপতি বিকাশ বাবু, কলারোয়া উপজেলা সভাপতি মো. হাবিব, তালা উপজেলা সাধারণ সম্পাদক মো.মিলন, নারকেলতলা ট্রাক ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. মিলন হোসেন , বাস টার্মিনাল শ্রমিক দলের সভাপতি মো.আবু তালেব, সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. টিটো, ভিআইপি ট্রাক শ্রমিক দলের সভাপতি মো. আলতাফ আলী, ভিআইপি ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবু, ভ্যান শ্রমিক নেতা আবুল কালাম প্রমূখ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈারচার খুনি হাসিনাসহ তার দোসররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীসহ অসংখ্য সাধারন জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। একই সাথে তারা গুম, খুন ও হত্যা করেছে অনেক বিএনপি নেতা-কর্মীদের। আমরা এ সকল ঘটনার বিচার চাই। খুনি হাসিনাসহ তার দোসরদের অতিদ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

‎সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

সাতক্ষীরায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সদর জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের