সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শোকের মাস আগস্ট উপলক্ষে সাতক্ষীরায় শোক মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি: শোকের মাস আগস্ট উপলক্ষে সাতক্ষীরায় শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা আ.লীগের আয়োজনে পোস্ট অফিস মোড় থেকে শোক মিছিলে অংশগ্রহণ করেন সাতক্ষীরা সদর উপজেলা আ.লীগ, পৌর আ.লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শোক মিছিলের আগে সাতক্ষীরা জেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংরক্ষিদ মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা জেলা আ.লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, উন্নয়নে আঘাত করে বিএনপি জামায়াত আবারও মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে। তারা জনগণের জানমালের ক্ষতি সাধন করছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীর মাঠে থেকে তাদের এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সাধারণ জনগণের নিরাপত্তার জন্য প্রস্তুত থাকতে হবে। শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করে সকল অপশক্তিতে রুখে দিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর