মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“টেকসই জীবিকায়নে নারী বান্ধব বাজার গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে একশনএইড বাংলাদেশ-এর প্রগতি প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারী অধিকার, ন্যায়বিচার, কর্মসংস্থান এবং নারী ও কন্যাদের ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়ন পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী নেত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় নারী অধিকার, সমতা ও নারী বান্ধব বাজার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

পরে রমজাননগর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একশনএইড বাংলাদেশ প্রগতি প্রকল্পের হাব কো-অর্ডিনেটর মো. আছের আলীর সঞ্চালনায় এবং রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনকের পক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় ইউপি প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রহমান, ইউপি সদস্য দিপালী রানী গায়েন, মো. আব্দুস সালাম, মনোরঞ্জন মিস্ত্রি, রুহুল আমিন, আলহাজ শেখ জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি শ্রাবণী রানী মণ্ডল, কৃষি কর্মকর্তা নাজমুস সাকিবসহ একশনএইড বাংলাদেশের কর্মকর্তারা এবং স্থানীয় নারী নেত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. দেলোয়ার হোসেন বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান শেখ আল-মামুন বলেন, নারীদের জন্য নিরাপদ ও নারী বান্ধব বাজার ব্যবস্থা গড়ে তুলতে স্থানীয় সরকারসহ সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এতে নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে পারবেন।

একশনএইড বাংলাদেশ এলআরপি কো-অর্ডিনেটর মো. আব্দুল কায়ুম বলেন, উপকূলীয় অঞ্চলে নারীর ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী বান্ধব সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় নারী নেত্রীরাও মতামত তুলে ধরেন এবং নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় প্রগতি নারী সংগঠনের পক্ষ থেকে রমজাননগর ইউনিয়নের সোনাখালী বাজারে নারী বান্ধব বিপণন কর্নার স্থাপনের অনুমতির জন্য স্মারকলিপি প্রদান করা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নারী বান্ধব বাজার স্থাপনের অনুমতি দেওয়া হয়।

আলোচনা সভা শেষে জলবায়ু সহনশীল কৃষি চর্চায় অবদান রাখায় এবং সফল উদ্যোক্তা হিসেবে শিরিনা পারভীন ও রাবেয়া খাতুনকে সম্মাননা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

সাতক্ষীরার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জনবিস্তারিত পড়ুন

মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ওবিস্তারিত পড়ুন

ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান
  • সাতক্ষীরায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ কতটা সত্য?
  • তালায় জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা, একগুচ্ছ পদক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদ
  • সাতক্ষীরায় বিআরডিবির র‍্যালি ও আলোচনা সভা
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান