বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালি ও সমবেশ

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্যামনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় র‌্যালিটি শ্যামনগর চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, “শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হলে তাদের ঐক্যবদ্ধ হতে হবে। উন্নয়নের অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অনস্বীকার্য।”
বিশেষ অতিথির বক্তব্যে ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা আবদুর রহমান বলেন, “শ্রমিকদের ন্যায্য মজুরি ও সম্মানজনক জীবনযাপনের অধিকার নিশ্চিত করাই এই দিবসের মূল দাবি। প্রতিটি শ্রমিক যেন নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে কাজ করতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।”
উপদেষ্টা মাওলানা মঈনুদ্দিন মাহমুদ বলেন, “ইসলাম শ্রমিকদের অধিকার নিয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে। মালিক-শ্রমিক সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান ও সহানুভূতির ভিত্তিতে। এই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় সামাজিক সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীদের মাঝে শ্রম আইন ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের