বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে “দায়িত্বশীল শিক্ষা বৈঠক-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ মে) বিকেল ৩টায় শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান বলেন, একটি আদর্শ সমাজ গঠনে দায়িত্বশীলদের সততা, নিষ্ঠা ও আদর্শিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে ইসলামী আন্দোলনের আদর্শে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বৈঠকের মূল আলোচনা উপস্থাপন করেন মাওলানা মুহাম্মদ আবদুর রহমান।
তিনি ‘ইসলামী আন্দোলনের কাঙ্ক্ষিত মেজাজ ও পরিবেশ’ শীর্ষক আলোচনায় বলেন, ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে হলে দায়িত্বশীলদের মাঝে আত্মশুদ্ধি, নৈতিক দৃঢ়তা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল আচরণ গড়ে তুলতে হবে।
“বর্তমান প্রেক্ষাপটে সংগঠন পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা” বিষয়ক আলোচনা করেন সাবেক সংসদ সদস্য ও জেলা জামায়াতের শুরা এবং কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, একটি সংগঠনকে সঠিক পথে পরিচালনার জন্য প্রয়োজন আদর্শনিষ্ঠ নেতৃত্ব, নিয়মিত প্রশিক্ষণ এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ।
বৈঠকে উপস্থিত উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পর্যালোচনামূলক অধিবেশন। সেখানে সংগঠনের কার্যক্রম ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা। পুরো আয়োজন জুড়ে ছিল শৃঙ্খলা ও আন্তরিকতার পরিবেশ।
দায়িত্বশীলদের মাঝে ঐক্য, দক্ষতা এবং আদর্শিক মান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের বৈঠকের গুরুত্ব তুলে ধরেন নেতারা।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ