বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ বাজেটের উপর প্রশিক্ষণ

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারী সংস্থা যা মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এনগেজ প্রকল্প নারীদের জীবনমান উন্নয়ের লক্ষ্যে কাজ করছে।

সেই লক্ষ্যে ২৬ ও ২৭ নভেম্বর মুন্সিগঞ্জ সিসিডিবি এর এনগেজ প্রকল্প অফিসে জেন্ডার রেসপনসিভ বাজেটের উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সোমবার (২৭ নভেম্বর) বিকালে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব (ডলি)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি. এম আব্দুর রউফ, সচিব রিয়াজুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, মুন্সিগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন, আইন প্রনয়ন করেছেন। কিন্তু বাস্তবে সেগুলোর কোন বাস্তবায়ন নেই। এগুলো বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে নারীদের কথা বলতে হবে। স্থানীয়ভাবে বিভিন্ন বাজেটে নারী-পুরুষ আলাদা করে উল্লেখ করলে নারীদের দায়িত্বশীলতা আরও বৃদ্ধি পাবে। ফলে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। সম্পদের সংগ্রহ এবং বরাদ্দ এমনভাবে সম্পন্ন করা উচিৎ যা লিঙ্গ সমতাকে এগিয়ে নিতে অবদান রাখবে। সিসিডিবির এনগেজ প্রকল্প এমন একটি প্রশিক্ষণ আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।”

একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের