বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ষড়যন্ত্রের শিকার সাতক্ষীরার কৃষিবিদ আবু সাঈদ শুভ্র, সিন্ডিকেট সক্রিয়

দুর্নীতি ও অনিয়মের বোঝা মাথায় নিয়ে বদলি হওয়া সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ: মনির হোসেনের বদলির পরেও তার রেখে যাওয়া শাবকেরা সাতক্ষীরা সদর কৃষি অফিসের সদ্য যোগদান করা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাঈদ শুভ্র’র বিরুদ্ধে হাত ধুয়ে পিছনে লেগেছে।

সূত্র জানায়, সাতক্ষীরা প্রায় চার বছর কর্মরত ছিলেন বদলি হওয়া কৃষি কর্মকর্তা মনির হোসেন।

পত্রিকায় একাধিক রিপোর্ট হওয়ায় পাহাড়সম দুর্নীতির বোঝা মাথায় নিয়ে শাস্তিমূলক সাতক্ষীরা থেকে চলে যেতে হয় মনিরকে। তিনি সাতক্ষীরা ছাড়লেও মনে প্রানে এখনো সাতক্ষীরাতে পড়ে আছেন। দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ সাতক্ষীরা জেলা অফিসার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে তিনি তার রাম রাজত্ব চালাতেন। কৃষিবিদ মোঃ মনির হোসেন সাতক্ষীরা সদর অফিসে যোগদান করেন ২০২২ সালের ২০ নভেম্বর। অভিযোগ আছে, বদলি হওয়ার দু’সপ্তাহ পরে চলতি বছরের ১৬ জুন তিনি দায়িত্ব হস্তান্তর করেন নতুন অফিসারের কাছে। বদলির আদেশর দুই সপ্তাহ ধরে তিনি সাতক্ষীরায় থাকার জন্য তদবির করেছেন। নতুন অফিসার কে চার্জ নিতে দেননি।

সদ্য যোগদানকরা সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবু সাঈদ শুভ্র, মনির সিন্ডিকেটের অফিসার না হওয়ায় পূর্বের কর্মকর্তা মনির গণমাধ্যম কর্মীদের ম্যানেজ করে একের পর এক ঢালাও প্রতিবেদন করাচ্ছেন। প্রকৃতপক্ষে বর্তমান কৃষি কর্মকর্তার সাতক্ষীরা যোগদানের বয়স মাত্র ১৫ দিন।

অভিযোগ উঠেছে, মনির হোসেন তার আস্থাভাজন শাবকদের দিয়ে গল্প সাজিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করে বর্তমান কৃষি কর্মকর্তাকে বেকায়দা ফেলার চেষ্টা করছেন।

অনুসন্ধানে জানা গেছে মনির আবারও সাতক্ষীরায় যোগদান করতে চাই এবং কতিপয় কর্মকর্তা মনিরের পক্ষে আছেন। যার ফলে নতুন অফিসার কে কাজ করার সুযোগ না দিয়ে ঢালাওভাবে মিথ্যাচার করছে।

সূত্র জানায়, সাতক্ষীরা সদর উপজেলার ১২’শ কৃষকের জন্য পাঁচটি করে নারিকেলের চারা, পাঁচটি খুঁটি ও গোবর দেওয়ার দায়িত্ব পান মেসার্স খালেদা ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠান। সে অনুযায়ী সদ্য যোগদান করা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাঈদ শুভ্রসহ কর্মকর্তাবৃন্দ উপকরণগুলো বিতরণ শুরু করেন। আর এফ কিউ এর মাধ্যমে রংপুর বিএডিসি এগ্রো সার্ভিস সেন্টার থেকে ৬ হাজার পিস নারিকেলের চারা, ১২,১০০ খুঁটি ও তাৎক্ষণিকভাবে গোবর সরবরাহ না থাকায় সমমূল্যের এসিআই কোম্পানির ৪০ কেজি প্যাকেটের ট্রাইকো কম্পোস্ট বিতরণ করা হয়।

কেনাকাটার দায়িত্ব ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর কৃষি অফিসে সদ্য যোগদান করা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু সাঈদ শুভ্র জানান, মাত্র ১৫ দিন সাতক্ষীরা যোগদান করেছি। দু’সপ্তাহ তালবাহানা করে আমাকে দায়িত্ব বুঝিয়ে দেন পূর্ববর্তী অফিসার মনির হোসেন। আমি সাতক্ষীরায় সেবা দিতে এসেছি। কৃষি উপকরণ ও চারা বিতরণে কোন প্রকার অনিয়ম করা হয়নি। প্রকৃতপক্ষে আমি কোন অনিয়মের সাথে আমি জড়িত নয়। আপনারা তদন্ত করে দেখেন।

একই রকম সংবাদ সমূহ

স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন

সাতক্ষীরা শহরের নীট হানী গ্রুপের মালিক ও মধু ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কন্ঠশিল্পী রত্নার মা’র মৃত্যুতে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের শোক

সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সহ সভাপতি, বিশিষ্ট কণ্ঠশিল্পী শামিমা পারভীনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী
  • উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
  • সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
  • সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’
  • সাতক্ষীরায় “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” বিষয়ক কর্মশালা
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত