বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংখ্যালঘুদের নিরাপত্তায় বিজিবির টহল জোরদার

সীমান্তবর্তী অঞ্চলসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা এবং সীমান্তবর্তী সংখ্যালঘু সম্প্রদায়সহ জনসাধারণের মধ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে সীমান্তবর্তী অঞ্চলে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ও গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শনিবার (১০ আগস্ট) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, সীমান্তবর্তী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা পরিদর্শন, তাদের সঙ্গে মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করে বিজিবি। যেখানে হিন্দু-মুসলিমসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। এছাড়াও সংখ্যালঘু অধ্যুষিত সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

সারাদেশের সীমান্তবর্তী থানাসহ বিভিন্ন থানার কার্যক্রমে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে বিজিবি থানার নিরাপত্তা জোরদার ও আশপাশের এলাকায় টহল পরিচালনার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ, মতবিনিময় সভা ও সমাবেশের মাধ্যমে সাধারণ জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাচ্ছে।

এছাড়া সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিজিবি সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকা ও আশপাশের জেলার বিভিন্ন পোশাক কারখানা নিরাপত্তায়ও সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে বিজিবি।

এছাড়াও মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তবর্তী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিজিবির স্থল ও নৌ টহল জোরদার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী