শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সন্ত্রাস ও মাদক বিরোধী বিক্ষোভ মিছিল

রাজধানীর হাতিরঝিলে সন্ত্রাস ও মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) মাদক ও সন্ত্রাস বিরোধী মিছিলটি হাতিরঝিল থানায় অন্তর্ভুক্ত মগবাজার মোড় থেকে শুরু করে নয়াতলা হয়ে মধুবাগ মাঠে গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক আহবায়ক জনাব সাইফুল আলম নীরব।

সভাপতিত্ব করেন হাতিঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম। এ ছাড়াও উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন, যুগ্ম-আহবায়ক জীবন, যুগ্ম-আহবায়ক আশ্রাফ চৌধুরী অপু, বিএনপি নেতা মোহাম্মদ কালাম, বিএনপি নেতা জাফর, ৩৬ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কিংকং। হাতিরঝিল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুন্তাকির সারোয়ার রিকি ও সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর ইমাম তরাফদার মন্টু। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম, বিএনপি নেতা সাব্বির সহ নেতাকর্মীবৃন্দ।

মাদক ও সন্ত্রাস বিরোধী মিছিলটি হাতিরঝিল থানায় অন্তর্ভুক্ত মগবাজার মোড় থেকে শুরু করে নয়াতলা হয়ে মধুবাগ মাঠে গিয়ে শেষ হয়।

সাইফুল আলম নীরব তার বক্তব্যে বলেছেন, গত ১৭ বছর শেখ হাসিনার সময় মাদকের পৃষ্ঠপোষক করেছিল। মাদকের সম্রাট ছিল বদি। বদি তার মাদক সম্রাট টিকিয়ে রাখার জন্য তার স্ত্রীকে এমপি বানিয়ে ছিল। সারা বাংলাদেশের মাদকের রাজ্যে পরিণত করেছিল। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ থেকে মাদক মুক্ত হবে।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা

আগামী ১৬ আগস্ট বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সরকারেরবিস্তারিত পড়ুন

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৪৮ বছরের রাজনৈতিক পথচলায়বিস্তারিত পড়ুন

বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

প্রত্যাশিতভাবেই রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জাবিস্তারিত পড়ুন

  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী