শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান খালেদা জিয়ার

আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান খালেদা জিয়া।

ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের আহবান

রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার জন্য সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে দলটির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, অসুস্থতার কারণে যুক্তরাজ্যে থাকলেও সবসময় আমি আপনাদের পাশে আছি। দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য নিরন্তন সংগ্রাম করেছেন এবং অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, প্রায় সোয়া লাখ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে এখনও ন্যায়বিচারের জন্য আদালতের বারান্দায় ঘুরছেন। আপনাদের এ ত্যাগ শুধু দল নয় জাতি চিরকাল স্মরণ রাখবে।

বেগম জিয়া বলেন, দীর্ঘ ৬ বছর পর ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর একত্রিত হতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি। সেই সাথে জুলাই বিপ্লবসহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া আরও বলেন, আমার অবর্তমানে তারেক রহমান দলকে সুসংগঠিত করেছে। তাই এমন কোনো কাজ করবেন না, যাতে এতোদিনের সংগ্রাম বৃথা হয়ে যায়।

ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়-এ কথা উল্লেখ করে খালেদা জিয়া, ক্ষুদ্র ক্ষুদ্র বিভেদ ভুলে এক হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ফ্যাসিস্টরা এখনও জুলাই আন্দোলনের অর্জনকে নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সবাইকে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে এক হয়ে, এসব চক্রান্তকে রুখে দিতে হবে। দলকে পূর্বের ন্যায় নেতৃত্ব প্রদানে সুসংহতভাবে গড়ে তুলতে হবে। প্রতিহিংসা নয়, ভাতৃত্বের মাধ্যমে দেশকে বাসযোগ্য উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় গড়ে তুলতে হবে।

একই রকম সংবাদ সমূহ

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালকবিস্তারিত পড়ুন

রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান
  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা