শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর

সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি একথা বলে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল ঐতিহ্যে কালিমা লেপনের নানামুখী চক্রান্ত চলমান আছে। সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও ধৈর্য ধারণের আহ্বান করছি।

তিনি আরও লেখেন, কোনো অবস্থাতেই কারও উস্কানির ফাঁদে কেউ যেন পা না দেয়।

কোনো নির্দিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত না করলেও বর্তমানে দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও চট্টগ্রামে এক ব্যক্তির ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার প্রেক্ষিতে তিনি এই আহ্বান জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘অনেকে ব্যক্তিগত সহযোগিতা (ঋণ, কর্জ, চিকিৎসা, অসচ্ছলতা)-এর জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনে যোগাযোগ করেন। তাদের বিনয়ের সঙ্গে বলতে চাই, আস-সুন্নাহ ফাউন্ডেশন ব্যক্তিগত পর্যায়ে কোনো সহযোগিতা করে না।’

তিনি লেখেন, ‘প্রতিষ্ঠানের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আস-সুন্নাহ ফাউন্ডেশন ঘোষণা দিয়ে সর্ব সাধারণের উন্মুক্ত অংশগ্রহণে প্রকল্পভিত্তিক কাজ করে থাকে। ফাউন্ডেশনের সব প্রকল্প সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে ঘোষণা দেওয়া হয় এবং সেখানে সংশ্লিষ্ট সবার আবেদনের অবারিত সুযোগ থাকে। তারপর যথাযথ শর্তের ভিত্তিতে যাচাই-বাছাই করে প্রকল্প বাস্তবায়ন করা হয়।’

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের