বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সমাবেশে নিহত পুলিশ সদস্যের বাড়িতে শোকের মাতম

ঢাকার দৈনিক বাংলা মোড়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত পুলিশ সদস্যের গ্রামের বাড়ি টাঙ্গাইলে শোকের মাতম চলছে।

নিহত আমিরুল ইসলাম পারভেজ (৩৩) নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামের সেকান্দর মন্ডলের ছেলে।

স্থানীয় বাসিন্দা মাছুম বলেন, বাড়িতে তার বৃদ্ধ বাবা-মা ও ভাই থাকেন। সন্তানের মৃত্যুর খবরে মা বারবার মুর্ছা যাচ্ছেন। ভাইও কান্নাকাটি করছেন। ছেলে হারানোর আকস্মিকতায় বাকরুদ্ধ বাবা সেকান্দর মণ্ডল।

উপজেলার দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী বলেন, নিহত ওই পুলিশ সদস্যের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে ছিল। কিন্তু নদী ভাঙনের তাদের বসতভিটা হারিয়ে দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে বসবাস করেন। ফয়েজপুরে বসবাস করলেও এখনও তারা দৌলতপুর এলাকার ভোটার।

জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে ঢাকায় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা ও দাফনসহ তার পরিবারের সহযোগিতায় সকল ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ ২০০৯ সালে পুলিশে যোগ দেন। চাকরির সুবাদে পারভেজ পরিবার নিয়ে ঢাকাতেই থাকেন। তার ছয় বছরের এক কন্যা সন্তান রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসিক্ত হয়েবিস্তারিত পড়ুন

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিয়ে আসতে প্রায় ৭ বছর সময়বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগেবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ
  • ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেনের সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন
  • পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার
  • দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন
  • দুদকের অনুসন্ধান রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য: আসিফ মাহমুদ
  • প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা
  • ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারবিরোধী মতপ্রকাশ করলেই ধরে আনার সংস্কৃতি থেকে বের হতে হবে: রিজভী
  • ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির
  • এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা