বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সহস্রাধিক জনসমাগমে খুলনা-৬ আসনের প্রার্থী রশীদুজ্জামানের মনোনয়ন জমা

মো: ইকবাল হোসেন, খুলনা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা -পাইকগাছা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: রশীদুজ্জামান মোড়লকে বরণ করে নিয়েছে কয়রার সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক। কয়রার মানুষের মুখরিত স্লোগান ও ভালোবাসায় সিক্ত হয়েছেন রশীদুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে কয়রা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল ১১ টায় কয়রা পাইকগাছা সীমানায় পৌঁছালে নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে। পরে মাইক্রোবাস ও শতাধিক মটর সাইকেলে শোভাযাত্রা করে কয়রা পৌঁছালে কয়রা আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। কয়রা দলীয় কার্যালয়ে রশীদুজ্জামান নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নীশিত রঞ্জন মিস্ত্রি এর সঞ্চালনায় মো: রশীদুজ্জামান বলেন, আপনাদের সমর্থনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর জননেত্রী শেখ হাসিনা আমাকে কয়রা-পাইকগাছার মানুষের সেবা করার জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।

জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন। তা এ আসনের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা মিলে ঐক্যবদ্ধভাবে সম্পন্ন করতে চাই। শতভাগ ভোটার উপস্থিতির মাধ্যমে নৌকাকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।

পরে দুপুর ২টায় আ’লীগ মনোনীত প্রার্থী জনাব রশীদুজ্জামান সহকারী রিটার্নিং অফিসার ও কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এড. সোহরাব আলী সানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিএম মোহসিন রেজা, সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি, কয়রা উপজেলা চেয়ারম্যান যুবলীগ সভাপতি আলহাজ এসএম শফিকুল ইসলাম, আ’লীগ নেতা পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান এড. কমলেশ কুমার সানা, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি, মোড়ল আছের আলী, অধ্যক্ষ শিমুল বিশ্বাস বাপ্পী সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী