সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো ‘ইয়াদিয়া রাইডার ফেস্ট’

বিশ্ববিখ্যাত ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক ইয়াদিয়া সম্প্রতি সাতক্ষীরায় আয়োজন করেছে বিশেষ ‘রিজিওনাল কাস্টমার মিট’। দেশের স্বনামধন্য মোটর সাইকেলে প্রস্তুতকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসির স্থানীয় ডিলার হিসেবে ভেনাস অটোস এই অনুষ্ঠানের আয়োজন করে। উৎসবমুখর এই দিনটির প্রধান আকর্ষণ ছিল ফ্রি সার্ভিসিং ক্যাম্প, যেখানে গ্রাহকরা বিনামূল্যে স্কুটার সার্ভিসিং করানোর সুযোগ পান।

ইয়াদিয়ার দক্ষ টেকনিশিয়ানরা গ্রাহকদের স্কুটারের সমস্যা সমাধানে সহায়তা করেন এবং রক্ষণাবেক্ষণের পরামর্শ দেন।

এরপর অনুষ্ঠিত হয় বর্ণাট্য স্কুটার র‌্যালি, যেখানে অংশগ্রহণকারীরা তাঁদের স্কুটার নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন, যা পুরো এলাকায় ইয়াদিয়া ই—স্কুটার সম্পর্কে সচেতনতা তৈরি করে।
এছাড়াও গ্রাহক সেবা উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় গ্রাহক ও কর্মকর্তারা সেবা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের শেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।

প্রধান অতিথি ছিলেন রানার গ্রুপের ডিরেক্টর মোঃ জহুরুল আলম।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম প্রতিনিয়িত বৃদ্ধি পাচ্ছে, যা আমাদেও দৈনন্দিন জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটার এমনই একটি সমাধান, যা শুধু খরচ সাশ্রয়অ নয়, বরং পরিবেশের জন্যও উপকারী। প্রতিটি স্কুটারেই রয়েছে উচ্চমানের পারফরম্যান্স, যা শহুরে এবং গ্রামীণ উভয় জীবনযাত্রার সাথে সমানভাবে মানানসই এবং সামঞ্জস্যপূর্ণ। এই বিশেষ কাস্টমার অনুষ্ঠান গ্রাহকদের সাথে সম্পর্ক আরও মজবুত করার এক অনন্য প্রচেষ্টা।

এছাড়াও উপস্থিত ছিলেন ইয়াদিয়ার হেড অফ সেলস টিএম আসিবুল ইমরান, ক্যাটাগরি ম্যানেজার জুবায়ের আরাফাত, সার্ভিস হেড আরিফুল ইসলাম, জোনাল সেলস ম্যানেজার মোঃ রবিউল ইসলাম, বিটিএল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান।

ভেনাস অটোসের পক্ষ থেকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসএম তানভীর রায়হান।

একই রকম সংবাদ সমূহ

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম