সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা


এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের৭নং আলিপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ফ্রি অ্যা গার্ল নেদারল্যান্ডস এবং জিম্যান’র সহযোগিতায় প্রোটেকশন এন্ড সাইকোসোসাল ডেভেলপমেন্ট অব গার্লস ফ্রম এবুসিভ এন্ড এক্সপ্লয়টেটিভ সিচুয়েশন প্রকল্পের আওতায় ৭নং আলীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান (চান্দু) এর সভাপতিত্বে¡ ও এরিয়া ম্যানেজার কৃষ্ণা রানী বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় অনুষ্ঠানের শুরুতে এরিয়া ম্যানেজার মোঃ হুমায়ন কবির সভায় অংশগ্রহণকারীদের সামনে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কাঙ্খিত প্রত্যাশা তুলে ধরেন।
সভায় শিশু সুরক্ষার লক্ষ্যে বক্তব্য ইউনিয়নের সচিব শরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘শিশু সুরক্ষায় আমাদের পরিবার থেকেই শিক্ষা দিতে হবে বিশেষ করে শিশূদের তাদের শরীর সম্পর্কে ধারনা দিতে হবে তাদের ভাল স্পর্শ এবং মন্দ স্পর্শ সম্পর্কে সঠিক ধারনা দিতে হবে। আমাদের সকলকে সচেতন হতে হবে কারন কাছের মানুষ দ্বারা এই ঘটনা গুলো বেশী ঘটে থাকে। আমরা যদি এই ঘটনা গুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে সহিংস ঘটনা অনেকাংশে কমে যাবে। আমাদের পরিবার থেকেই সহিংসতার বিরুদ্ধে আমাদের যাত্রা শুরু করতে হবে।’
মসজিদের ঈমাম মো. আব্দুল হামিদ বক্তব্যে বলেন, শিশুদের বিরুদ্ধে যৌন শোষন, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ এবং অন্যান্য ক্ষতিকর অভ্যাস প্রতিরোধে অভিভাবকরাই পারে সঠিক দিক নির্দেশনা দিতে। হঠাৎ করে কোন কিছিু পরিবর্তন করা যায় না, শিক্ষকরা যদি বিদ্যালয়ে শিক্ষার্থীদের এই বিষয়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করেন তাহলে ভবিষ্যত প্রজন্ম এই কূ-অভ্যাস হতে রেহাই পাবে।’ এসময় উপস্থিত ছিলেন ধর্মীয় নেতা, স্থানীয় ইউপি সদস্য বৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, সাংবাদিকবৃন্দ। অপরদিকে এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টম্বর) দুপুরে সাতক্ষীরা সদরের ১২নং বল্লী ইউনিয়ন পরিষদের হলরুমে ফ্রি অ্যা গার্ল নেদারল্যান্ডস এবং জিম্যান’র সহযোগিতায় প্রোটেকশন এন্ড সাইকোসোসাল ডেভেলপমেন্ট অব গার্লস ফ্রম এবুসিভ এন্ড এক্সপ্লয়টেটিভ সিচুয়েশন প্রকল্পের আওতায় ১২নং বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব মো. মহিতুল ইসলামের সভাপতিত্বে¡ ও এরিয়া ম্যানেজার কৃষ্ণা রানী বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় অনুষ্ঠানের শুরুতে প্রোজেক্ট কো-অর্ডিনেটর এস, এম আহসান উল্লাহ সরকার সভায় অংশগ্রহণকারীদের সামনে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কাঙ্খিত প্রত্যাশা তুলে ধরেন।
এসময় শিশু সুরক্ষায় আমাদের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন বল্লী ইউনিয়নের ইউপি সচিব তানজির কচি ও ইউপি সদস্য মুনসুর আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ধর্মীয় নেতা, স্থানীয় ইউপি সদস্য বৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, সাংবাদিকবৃন্দ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন


