সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা


নিজস্ব প্রতিনিধি: ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লি.-এর সিনিয়র আয়া (ওয়ার্ড মাস্টার বিভাগ) জনাবা মনজিরা খাতুনের দীর্ঘ কর্মজীবন শেষে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ২৪ বছর ০৬ মাস ১৩ দিন সফলতার সাথে দায়িত্ব পালন শেষে তিনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। বুধবার ( ২৮ অক্টোবর) হাসপাতালের সর্বস্তরের সহকর্মীদের পক্ষ থেকে তাকে এই আবেগঘন বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতাল ইনচার্জ মুহা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মনজুরুল ইসলাম খান, সিনিয়র অফিসার ও হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আউয়াল, আইটি ইনচার্জ আব্দুল আহাদ, ওয়ার্ড মাস্টার ওহিদুজ্জামান, ওটি ইনচার্জ ফাতেমা খাতুন, নার্সিং সুপারভাইজার আব্দুল হালিম, ফার্মেসি ইনচার্জ লতিফুল ইসলাম প্রমখ। এছাড়াও হাসপাতালের সকল বিভাগীয় ইনচার্জসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।
বিদায়লগ্নে সহকর্মীরা তার হাতে একটি সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।
স্মারকে উল্লেখ করা হয়, তিনি ১৫ এপ্রিল ২০০২ থেকে ২৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে হাসপাতালে সেবা প্রদান করে এসেছেন। অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও তার সহকর্মীবৃন্দ উপস্থিত থেকে মনজিরা খাতুনের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের সার্বিক মঙ্গল কামনা করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সম্প্রীতির অনন্য আলোকচিত্রে সেরা মাহফুজ আহমেদ
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবিকতা, ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য দৃশ্য ক্যামেরাবন্দি করেবিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা : গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি
গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য এবং ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু
২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারি বিভিন্ন ফসলের আবাদ ওবিস্তারিত পড়ুন


