বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় উগ্রপন্থা প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

“উগ্রপন্থা প্রতিরোধে সক্ষম জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শহরের কটিয়ায় এভিএএস এর হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অগ্রগতি সংস্থার পিস কনসোর্টিয়াম প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মনিরা সুলতানা।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠানে মনিরা সুলতানা জানান, ঢাকায় হোলিআর্টিজনের হামলার পর ২০১৬ সালে উগ্রপন্থি প্রতিরোধে পিস কনসোর্টিয়াম নামের প্রকল্পটি চালু করা হয়। সাতক্ষীরা পৌরসভা, সাতক্ষীরা সদর উপজেলা, কলারোয়া,তালা ও আশাশুনি উপজেলায় ৫১ টি পিস ক্লাব গঠন করা হয়েছে। এসকল ক্লাবে মোট ১ হাজার ৭১ জন যুবক-যুবতী সদস্য রয়েছেন। তিনি বলেন, বর্তমান ইন্টারনেটের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) দেশের কোটি কোটি মানুষ সংযুক্ত। তার মধ্যে অধিকাংশই যুবক-যুবতী, কিশোর -কিশোরী। এরা যাতে কোনোভাবেই বিপথগামী না হয়, উগ্রপন্থারোধে  নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০২২ সালের আগস্ট মাসে প্রকল্পটি চালু হয়েছে। এর কার্যক্রম চলতি মাসেই শেষ হবে উল্লেখ করে তিনি আরো বলেন, দীর্ঘ সাত বছর ধরে চলা এই কার্যক্রমে সকল শ্রেণি পেশার মানুষের ব্যপক অংশগ্রহণ সাড়া জাগিয়েছে। তিনি বলেন, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও যাতে কার্যক্রম অব্যাহত থাকে সেজন্য ক্লাবগুলোকে যুব উন্নয়নের রেজিস্ট্রেশন নেয়ার চেষ্টা চলছে।

অনুষ্ঠানে সাংবাদিক মনিরুল ইসলাম মনি, শাকিলা ইসলাম জুঁই, এম রফিক, আক্তারুজ্জামান বাচ্চু, হাফিজুর রহমান, এস কে কামরুল ইসলাম, আব্দুল আলীম, প্রকল্প কর্মকর্তা আবু বকর সিদ্দিকসহ পিস ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে মৌচাক সাহিত্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা

সাতক্ষীরায় ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও জলবায়ু ন্যায়বিচারবিস্তারিত পড়ুন

  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ
  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন