মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় উনিশতম কবিতা উৎসবে কবি-সাহিত্যিকদের মিলন মেলা

নিজস্ব প্রতিনিধি : “আগ্রাসনের বিরুদ্ধে কবিতা” এই প্রতিপাদ্যকে ধারন করে সাতক্ষীরায় উনিশতম কবিতা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯ টায় সাতক্ষীরা কবিতা পরিষদের আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী হলরুমে এ কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি মন্ময় মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময় পত্রিকার সাহিত্য সম্পাদক অদ্বৈত মারুত, ভারতের বাচিকশিল্পী অরবিন্দ ঘোষ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. মো. শিহাবুদ্দীন, কবি শুভ্র আহমেদ। এসময় বক্তব্য রাখেন সুশীলণ’র প্রধান পরিচালক মোস্তফা নূরুজ্জামান, ১৯তম কবিতা উৎসবের আহ্বায়ক কাজী গুলশান আরা, যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম, প্রধান সমন্বয়কারী সুকুমার দাস বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন শিরিন সাদী।

অনুষ্ঠানে গুনিজনদের মধ্যে কবিতায় ইমরোজ সোহেল ও অদ্বৈত মারুত, সংগীতে জী এম জাকির হোসেন, ছড়া ও সাহিত্যে আবুল হোসেন আজাদ, প্রতিষ্ঠানের মধ্যে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বেসরকারি সংস্থা সুশীলণকে কবিতা পরিষদ সাতক্ষীরার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন, বাংলা ভাষা ও সাহিত্য বিকাশে কবিতা উৎসবের ভূমিকা গুরুত্বপূর্ণ। অসাম্প্রদায়িক ও সমাজ বিনির্মাণ, সংস্কৃতি বিকাশে কবিতা অনুপ্রেরণা যোগায়। তিনি আরো বলেন, বাঙ্গালী সমাজ, কবিসমাজ নানাভাবে কবিতা লিখে, প্রবন্ধ লিখে আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মাসুদুর রহমান ও কবি গুলশান আরা ।

কবিতা উৎসবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও কবি খায়রুল বাশার, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ নিমাই চন্দ্র মন্ডল, কবি দিলীপ কুমার মন্ডল, কবি স ম তুহিন প্রমুখ।

এর আগে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাকপার্কে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করে জাতির বীর সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মাধ্যমে উনিশতম কবিতা উৎসবের শুভসূচনা করা হয়। কবিতা উৎসব উদ্বোধন, সেমিনার, কবিতাপাঠ-আবৃত্তি পর্ব এই তিন পর্বে অনুষ্ঠিত হয়। মধ্যাহ্ন ভোজ শেষে শেষ পর্বে কবিতাপাঠ-আবৃত্তিতে ঢাকা, যশোর, খুলনা, কুষ্টিয়া, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চল এবং প্রতিবেশী দেশ ভারত থেকে আগত কবিতা ও সাহিত্যপ্রেমি ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন উনিশতম কবিতা উৎসবটি মিলন মেলায় পরিণত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া