রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় উৎসবমুখর আবহে এশিয়া পোস্টের যাত্রা শুরু

অধিকাংশ সংবাদমাধ্যম যখন বেতন-ভাতার বিষয়টি আড়ালে রাখে, সেখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে সম্মানজনক বেতনের ঘোষণা দিয়ে এশিয়া পোস্ট যে সাহসিকতা দেখিয়েছে, তা বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনে এক বিরল এবং অনুকরণীয় দৃষ্টান্ত। এই একটি পদক্ষেপই প্রমাণ করে তারা সাংবাদিকতার পেশাদারিত্ব এবং কর্মীদের মর্যাদাকে কতটা গুরুত্ব দেয়। এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রালগ্নে আমন্ত্রিত অতিথিদের কণ্ঠে বারবার এভাবেই উঠে আসছিল প্রতিষ্ঠানটির শুরুর দিকের সেই সাহসী পদক্ষেপের কথা।

সোমবার (১১ মে) দিনব্যাপী সাতক্ষীরার আকাশ-বাতাস যেন মেতে ছিল এশিয়া পোস্টের উৎসবে। ফেসবুক স্ক্রল করলেই চোখে পড়ছিল নাগরিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, মাঠপর্যায়ের সাংবাদিক এবং তরুণ সমাজকর্মীদের অন্তহীন শুভকামনা। জেলাজুড়ে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস প্রমাণ করে দেয়, গণমাধ্যমের ভিড়ে একটি বস্তুনিষ্ঠ ও শক্তিশালী কণ্ঠস্বরের জন্য কতটা মুখিয়ে ছিল উপকূলীয় এই জনপদ।

রাজধানীর প্রধান কার্যালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি’র উদ্বোধনের রেশ কাটতে না কাটতেই সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে শুরু হয় স্থানীয় পর্যায়ের উদযাপন। প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী এবং সুধী সমাজের উপস্থিতিতে সভাঘরটি পরিনত হয়েছিল এক মিলনমেলায়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু।

​সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি ও সনাক সাতক্ষীরার সভাপতি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তির বাবা খন্দকার আরিফ হাসান প্রিন্স, দক্ষিণবঙ্গের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আবু আফফান রোজ বাবু, সঙ্গীত শিল্পী চৈতালী মুখার্জি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক প্রধান সমন্বয়ক আল ইমরান ইমু, বর্তমান আহ্বায়ক আরাফাত হোসাইন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ।

​এসময় মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি এসএম বিপ্লব হোসেনের পরিচালনায় আরও শুভেচ্ছা জানান বাংলা নিউজের জেলা প্রতিনিধি তানজীর কচি, কালবেলা ও স্টার নিউজের গাজী ফারহাদ, দেবহাটা উপজেলা ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমেন, গ্লোবাল টিভির রাহাত রাজা, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, টাইমস টুডের মিলন কুমার বিশ্বাস, সংবাদ প্রকাশের রেজাউল করিম, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল প্রমুখ।

​এছাড়াও তরুণ ও সামাজিক নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডি সাতক্ষীরার সাবেক সভাপতি সুব্রত হালদার, বিডি ক্লিন সাতক্ষীরার সমন্বয়ক অর্পণ বসু, ল’ স্টুডেন্ট ফোরামের সভাপতি দেলোয়ার হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন এবং সাধারণ সম্পাদক মো: নাহিদ ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উদ্বোধনী আলোচনায় বক্তারা এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত বাংলাদেশে সাংবাদিকতা যখন নানামুখী চ্যালেঞ্জের মুখে, তখন এমন একটি আধুনিক ও তারুণ্যনির্ভর প্ল্যাটফর্ম অত্যন্ত জরুরি ছিল। বিশেষ করে মফস্বল সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার এশিয়া পোস্ট দেখিয়েছে, তা দেশের সংবাদপত্রের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তা ও পাঠকদের কণ্ঠে বারবার ফিরে এসেছে একটিই দাবি, বর্তমান সময়ের সস্তা ‘ক্লিক-বেইট’ সাংবাদিকতার বিপরীতে এশিয়া পোস্ট যেন তথ্যের গুণগত মান বা ‘কোয়ালিটি জার্নালিজম’ বজায় রাখে। অভিজ্ঞতার ঝুলি আর তারুণ্যের উদ্যমকে এক সুতোয় গেঁথে এশিয়া পোস্ট মফস্বলের প্রকৃত চিত্র তুলে ধরবে এবং কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে এমনটাই প্রত্যাশা সকলের।

শেষে অতিথিবৃন্দ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন উদযাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম

​নিভে গেল সাতক্ষীরার সংবাদ অঙ্গনের এক প্রিয় ব্যক্তিত্ব। নিবেদিতপ্রাণ সাংবাদিক, সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করতে সাংবাদিকদের আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য
  • সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু
  • জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় দেশের অধিকাংশ মানুষ: শহিদুল ইসলাম মুকুল
  • সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া
  • সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন