সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ঋশিল্পীর সমাবেশে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক ব্রিগেড গড়ে তোলার আহবান

সাতক্ষীরা প্রতিনিধি : বাল্যবিবাহ মানেই প্রতিভার পতন। বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা। বাল্যবিবাহ প্রতিরোধ একটি সামাজিক আন্দোলন। তাই বাল্যবিবাহের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক ব্রিগেড গড়ে তুলতে হবে। তরুণ সমাজই পারে বাল্যবিবাহ প্রতিরোধ করতে। তাই তরুণ সমাজকে সমাজের এই বিষফেঁড়া বাল্যবিবাহ প্রতিরোধে দায়িত্ব নিতে হবে। শুধু প্রশাসন কিংবা বেসরকারি সংস্থা দিয়ে বাল্যবিবাহ বন্ধ করা কঠিন বিষয়। সপ্তম থেকে দশম শ্রেণির ছাত্রীরা বেশি বাল্যবিবাহের শিকার হচ্ছে। সবার আগে প্রতিদিন শ্রেণিকক্ষে বাল্যবিবাহের কুফল সম্পর্কে ছাত্রীদের সচেতন করতে হবে।বাল্যবিবাহ মুচলেকা কিংবা জরিমানা করে বন্ধ করা সম্ভব না। বন্ধ করার পর অভিভাবকরা গোপনে অন্য স্থানে নিয়ে মেয়েদের বিয়ে দিচ্ছেন। জনসচেতনতা ছাড়া বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব নয়। মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন কিন্তু মানসিকতার পরিবর্তন হয়নি। বাল্যবিবাহ প্রতিরোধ করতে হলে পরিবারের সদস্যদের ইতিবাচক মনোভাব সৃষ্টি করতে হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দারিদ্র্য কখনও বাল্যবিবাহের কারণ হতে পারে না। বাল্যবিবাহের বিরুদ্ধে পরিবার ঘুরে দাঁড়ালেই ঘুরে দাঁড়াবে সমাজ।

প্রজেট্টো উত্তমো-ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুস-এর উদ্যোগে ‘আমার সোনার পরিবার’ এর আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে বার্ষিক সমাবেশ দেশি-বিদেশি অতিথিগণ এ মন্তব্য করেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার বিনেরপোতাস্থ ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুস-এর অডিটোরিয়ামে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। মোমবাতি প্রোজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিগণ।

অনুষ্ঠানে প্রজেট্টো উত্তমো-ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুস-এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ বন্ধের পর যাতে ১৮ বছর বয়সের আগে বিয়ে দিতে না পারে, এ জন্য তদারকিরও প্রয়োজন। অধিকাংশ ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে যে কমিটি রয়েছে, ওই কমিটিও গতিশীল নয়। মহিলাবিষয়ক অধিদপ্তরের লোকবল খুবই কম। যানবাহন নেই। বাল্যবিবাহ বন্ধের জন্য নেই কোনো বরাদ্দ। অনেক ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিরা বাল্যবিবাহ বন্ধে সহযোগিতা করা তো দূরের কথা, তাঁরাও নানাভাবে বিয়ের সঙ্গে জড়িয়ে পড়েন।

বেশির ভাগ ক্ষেত্রেই গোপনে বা যেকোনো উপায়ে বিয়েগুলো আবার হয়ে যাচ্ছে। এখানেই নজরদারির বিষয়টি জরুরি। বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় সরকার, বিশেষ করে স্থানীয় চেয়ারম্যানকে জবাবদিহির আওতায় আনতে হবে। বন্ধ করা বাল্যবিবাহের ঘটনা পুনরায় ঘটলে তার দায় নিতে হবে। আর স্থানীয় পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে কমিটিও আছে। কমিটিগুলোকে সক্রিয় করতে হবে। জাতীয় পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ দিবস ঘোষণা করে তা জাঁকজমকপূর্ণভাবে পালন করার দাবি জানান বক্তারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।

প্রজেট্টো উত্তমো-ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুস-এর প্রতিষ্ঠাতা ভিনসেনজো ফালকোনে (এনসো) এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইতালিয়ান অতিথি বন্ধু এগলে, প্রজেট্টো উত্তমো-ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুস-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সেলিমুল ইসলাম, কো-অর্ডিনেটর সৈয়দ মোহাম্মদ খাদিল, প্রোগ্রাম ম্যানেজার সনোজ কুমার বসু, কুশখালি হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, মাছখোলা হাইস্কুলের প্রধান শিক্ষক শাহজাহান আলী, পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান,কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আজিজুল ইসলাম, বৈকারি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, তালতলা হাইস্কুলের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, ধুলিহর আদর্শ হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গৌতম মন্ডল ও জ্যোৎস্না আরা। সমাবেশে ঋশিল্পীর উপকারভোগী কয়েকশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন