শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এফডিইবি’র প্রতিনিধি সম্মেলন ও সিরাত আলোচনা সভা

শহর প্রতিনিধি, সাতক্ষীরা:“সমৃদ্ধ বাংলাদেশ গড়ার হাতিয়ার সৎ ও দক্ষ ইঞ্জিনিয়ার ” স্লোগানে সাতক্ষীরায় ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)এর প্রতিনিধি সম্মেলন ও সিরাত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)এর সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম এ প্রতিনিধি সম্মেলন ও সিরাত আলোচনা অনুষ্ঠিত হয়।

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)এর সভাপতি আনিছুর রহমান পলাশ’র সভাপতিত্বে ও কল্লোল আহমেদ’র সঞ্চালন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফডিইবি সাতক্ষীরা জেলার প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফডিইবির কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মির্জা মিজানুর রহমান,এফডিইবি পেশাজীবী উপদেষ্টা শহিদুল ইসলাম মুকুল, উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান,এফডিইবির সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এম এম এ আবু জায়েদ বিন গফুর, এফডিইবির কেন্দ্রীয় সহ ছাত্র বিষয়ক সম্পাদক ও মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।
প্রতিনিধি সম্মেলনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আনিছুর রহমান পলাশ ও কল্লোল আহমেদকে সাধারণ সম্পাদককরে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়। এছাড়া সহ-সভাপতি মীর আহসান হাবিব ও মো. তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ফারুক ও আজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অহিদুর জাম্মান খালিদ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদ, প্রচার ও জনসংযোগ সম্পাদক দেছের আলী, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মাসউদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাসিমসহ ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প

জীবনের প্রতিটি দিনই যেন তার কাছে নতুন এক সংগ্রামের গল্প। বয়স নব্বইয়েরবিস্তারিত পড়ুন

  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার