রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামী ২৩ নভেম্বর বাজার কমিটির নির্বাচন

সাতক্ষীরায় কদমতলা বাজার কমিটির আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : কদমতলা বাজার কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কদমতলা বাজার পট্টিতে কদমতলা বাজার এডহক কমিটির সভাপতি মো. আব্দুস সবুর এর সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন এডভোকেট আকবর আলী, কদমতলা বাজার এডহক কমিটির সদস্য ব্যবসায়ী আইয়ুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী নুর ইসলাম, মিজানুর রহমান, পাট ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যবসায়ী আশরাফুল ইসলাম, ডা. হাসান সিদ্দিকি লাভু,ব্যবসায়ী হাসান প্রমুখ।

কদমতলা বাজার কমিটি গঠনকল্পে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট আকবর আলীকে প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট রেজাউল ইসলাম ও নজরুল ইসলাম ঢালীকে সহকারি নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করা হয়। এ সময় কদমতলা বাজার এডহক কমিটির সদস্য ও বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী ২৩ নভেম্বর কদমতলা বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগবিস্তারিত পড়ুন

পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলারবিস্তারিত পড়ুন

দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনাবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনা সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা
  • দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে : আইনমন্ত্রী
  • শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ
  • এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে
  • শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এমপি
  • নুসরাতের বাড়িতে আগুন, পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার