রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ক্যান্সার আক্রান্ত চা বিক্রেতাকে সহায়তা দিলো ডি.বি হাইস্কুল

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত চা বিক্রেতা এসকান আলীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ক্যান্সার আক্রান্ত এসকান আলীর মা হাসিনা বেগমের হাতে নগদ অর্থ তুলে দেন স্মার্ট বিদ্যালয় ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল। এ সময় তিনি বলেন, অসহায় মানুষের সেবা করা একটি মহৎ গুণ। সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে কোন অসহায় মানুষ আর নিজেদেরকে অসহায় ভাববে না। আত্মমানবতার সেবায় একজন ক্যান্সার আক্রান্ত চা বিক্রেতাকে চিকিৎসা সহায়তা প্রদান করতে পেরে আমি এবং আমার বিদ্যালয় খুবই খুশি। আমরা দোয়া করি মহান আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করুক।

এ সময় উপস্থিত ছিলেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সরকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস ও সহকারী শিক্ষক ডালিয়া আক্তার প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

নতুন নম্বরপ্লেট ভুল নিয়মে বানালে হতে পারে শাস্তি

মোটরসাইকেলের পেছনের ডিজিটাল প্লেটের পাশাপাশি এখন সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট ব্যবহার বাধ্যতামূলক করেছেবিস্তারিত পড়ুন

টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগেবিস্তারিত পড়ুন

ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষেবিস্তারিত পড়ুন

  • ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
  • কুমিল্লায় হাসিনার দেশে ফেরার মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন
  • ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম
  • ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা
  • বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম
  • নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়
  • এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা
  • নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকেপড়া পর্যটকরা
  • সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী
  • দুই ঘণ্টা গোলাগুলির পর নিয়ন্ত্রণে সাজেক, আহত ৬: পুলিশ সুপার