বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গুম, খুন ও নির্যাতনের শিকার যুবদলের নেতা-কর্মীদের সাথে যুবদল কেন্দ্রীয় কমিটির মতবিনিময়

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা যুবদলের কারা নির্যাতিত, ক্ষতিগ্রস্ত নেতাকর্মীবৃন্দকে কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান এবং হত্যা ও গুমের স্বীকার পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছেন। বুধবার (৫ জুন) বিকালে সাতক্ষীরা শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা যুবদলের সমন্বয়ক আইনুল ইসলাম নান্টার সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর ছাড়াও কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল জব্বার খান,
সহ-সাধারন সম্পাদক আলমগীর হোসেন সোহান, এম তমাল আহমেদ,

সহ-সাংগঠনিক সম্পাদক এবাদুল হক রুবায়েত, সহ- ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রুমন, সহ-গ্রামসরকার বিষয়ক সম্পাদক মহিউদ্দীন রাজু, সদস্য আশরাফুল কবির সুমন ও শাহাজাহান
রনি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা যুবদলের সহ-সমন্বয়ক ফরিদ উদ্দীন ফরিদ ও আলিমুজ্জামান আলীম।

এর আগে সকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাতক্ষীরা তালা উপজেলার ধানদিয়া, সদর উপজেলার রইচপুর ও আলীপুরের তিনটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উক্ত উপহার সামগ্রী বিতরন করেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগরসহ তার সাথে থাকা
প্রতিনিধি দলটি। মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে বিএনপির অনেক নেতা-কর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন।

ক্ষতিগ্রস্তদের মধ্যে সাতক্ষীরার তিনটি পরিবারের মাঝে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে। আগামীতে
এসব পরিবারের পাশে যুবদল নেতারা থাকবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, দূর্নীতিবাজ এই সরকারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে কঠিন থেকে কঠিনতম আন্দোলন গড়ে তোলা হবে।

তারা বলেন, সারা দেশকে তারা আজ একটি কারাগারে রুপান্ত্ররিত করেছে। দেশে আজ আইনের শাসন নেই, মানুষ তার ভোট দিতে পারেনা। তারা বাকস্বাধীনতা হরন করেছে, গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছেযুবদল নেতারা এসময় নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং আগামীতে কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন সংগ্রাম সফল করার আহবান জানান। মতবিনিময় সভায় এসময় জেলা ও
উপজেলার পর্যায়ের সকল স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল