শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে চেষ্টা চালাচ্ছেন ডিসি আফরোজা আখতার

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সাতক্ষীরার চারটি আসনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ধসঢ়; আফরোজা আখতার নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি জেলার সব উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করছেন।

প্রশিক্ষণে ভোটার শনাক্তকরণ, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোট গণনা, দ্রুত ফলাফল প্রেরণ প্রক্রিয়া এবং নির্বাচনকালীন আচরণবিধি বিষয়ে নির্দেশনা দেয়া হচ্ছে। পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনানুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। ভোট গ্রহণে অংশগ্রহণকারীদের দায়িত্ব পালনে কোনো অবহেলা বা পক্ষপাত বরদাশত করা হবে না। ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।”

জেলায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫। এর মধ্যে পুরুষ ৯ লাখ ১৭ হাজার ৮৪৮, মহিলা ৯ লাখ ১৪ হাজার ৯১৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। প্রথমবারের মতো জেলার চারটি সংসদীয় আসনে ১৮ হাজার ৭৭০ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এর মধ্যে প্রবাসী ভোটার ৫ হাজার ৬৮৬ এবং সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী ও কারাগারে থাকা ভোটার ১৩ হাজার ৮৪ জন।
জেলায় মোট ৬০৯টি ভোটকেন্দ্রের স্থায়ী ও অস্থায়ী কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ১৭৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সকল কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে।

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত