সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে শহরের পরিবহন কাউন্টারের সামনে জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ, জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান হবি, সাতক্ষীরা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন, সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সুমন রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল সাধু, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশা প্রমুখ।
আলোচনা সভা ও কেক কাটা শেষে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড সহকারে বাদ্যযন্ত্র নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মাওয়া সাইন্সের চোরা সামনে গিয়ে শেষ হয়।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মী, জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা
ব্রেকিং দ্য সাইলেন্স এর স্পিক আপ প্রকল্পের আলোকে চেঞ্জ এজেন্ট গ্রুপের সদস্যদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আকবর আলীর মনোনয়ন সংগ্রহ
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. বাবলা
সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নির্বাহী কমিটির নিয়মিত সভাবিস্তারিত পড়ুন


