বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আদালত বর্জন চোখে পড়েনি

বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্দেশনা উপেক্ষা করে সাতক্ষীরায় ঢিলেঢালা পালিত হয়েছে।
জানা গেছে, ৭ জানুয়ারি ২০২৪ ডামি নির্বাচন বাতিল এবং বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা পূনঃপ্রতিষ্ঠার জন্য ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি ২০২৪ পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি ঘোষনা করে। উক্ত কর্মসূচির দাবির মধ্যে রয়েছে- ৭ জানুয়ারি ডামি ভোট বর্জন করুন, লুন্ঠিত ভোটাধিকার, গনতন্ত্র, আইনের শাসন এবং বিচারের নামে অবিচার বন্ধ করা, সকল রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবী মামলার আসামীগণ মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকা সহ একাধিক দাবিতে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের সকল পর্যায়ের আদালত সমূহ বর্জন করা।

কিন্তু কেন্দ্রীয় এই কর্মসূচি পালন করেনি সংগঠনটির জেলা শাখা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের নেতৃবৃন্দ ও সদস্য বিজ্ঞ আইনজীবী হিসেবে তাদের পরিধিয় নির্দিষ্ট পোষাক পরিধান করে সাতক্ষীরা বিজ্ঞ জজ কোর্ট, অন্যান্য কোর্ট, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, অন্যান্য কোর্টে যথারীতি অন্যান্য দিনের ন্যায় কোর্টে স্ব-শরীরে হাজির হয়ে কেসে মুভ করেছেন। তাদের মধ্যে এড. মো.আব্দুল মজিদ (ভারপ্রাপ্ত সভাপতি), এড. বিএম মিজানুর রহমান পিন্টু (সাবেক এ.পি.পি), এড. মো. মহিতুল ইসলাম (চেয়ারম্যান), এড. জিএম, আজিবর রহমান, এড. মো. আক্তারুজ্জামান, এড. সৈয়দ রেজওয়ান আলী (সাবেক এ.পি.পি), এড. মো. আব্দুল জলিল (২) (সাবেক এ.পি.পি), এড. শেখ এমদাদ হোসেন, এড. মো.আবু হাসান, এড. জহুরুল হক, এড. শফিউল ইসলাম, এড. মো. জিয়াউর রহমান জিয়া, এড. আব্দুস সামাদ (৫), এড. শেখ আকরাম হোসেন, এড. আমজাদ হোসেন (২), এড. শফিকুল ইসলাম (৩), এড. শাহিনুজ্জামান শাহিন, এড. অসিম কুমার মন্ডল (১), এড. সিরাজুল ইসলাম (৫), এড. মো. আব্দুল মতিন, এড. সরদার সাঈদ, এড. রফিকুল ইসলাম (৩), এড. শফিকুল ইসলাম (২), এড. এম,এ, শহিদ হাসান, এড. ফারহানা ইয়াসমিন রত্না, এড. আব্দুল জলিল (৩), এড. মো. আকরাম আলী, এড. নজরুল ইসলাম, এড. শিহাব মাসুদ সাচ্চু, এড. সিরাজুল ইসলাম (৪), এড. ফখরুল আলম বাবু, এড. শাহাদাত হোসেন (৪), এড. আরিফুর রহমান আলো, এড. শামসুদ্দোহা খোকন সহ অনেকে কেন্দ্রীয় কর্মসূচি উপেক্ষা করে যথারীতি তাদের পেশাগত দায়িত্ব পালন করেছেন। এতে বিএনপিপন্থি অনেক আইনজীবী উষ্মা প্রকাশ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বাংলাদেশে আর আসার কোনো চান্স নাই বলেবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন
  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক