সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস : বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মো: আবদুস সালাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, জিপি অসীম কুমার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব, লিগ্যাল চীফ এইড অফিসার, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফ প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, সুশীলনের উপপরিচালক জিএম মনিরুজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান, আরা নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ প্রমূখ।

র‍্যালি পূর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়। জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সহিত উদযাপনের লক্ষ্যে সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও নিম্নবর্ণিত কর্মসূচি পালিত হয়। সকাল ৭টা ৩০ মিনিটের সময় সাতক্ষীরা জজ কোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী, ৮টা ৩০ মিনিটে সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে স্বাস্থ্য পরীক্ষা ও লিগ্যাল এইড মেলা, ৯ টা ৩০ মিনিটে দিবসের তাৎপর্য বিষয়ে আলোচনা সভা, বিকাল ৫টা ৩০ মিনিটের সময় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আইনগত সহায়তা দিবস ২০২৬ এর র‍্যালিতে সাতক্ষীরা জজ কোর্টের বিচারক, প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, লিগাল এইট কমিটির সদস্য, রোটারি ক্লাবের সদস্যসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। রোববারবিস্তারিত পড়ুন

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রারবিস্তারিত পড়ুন

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তাবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি
  • ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু: মীর শাহে আলম
  • পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
  • জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা
  • সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ